CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : প্রথম রাউন্ডেই হাউসফুল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ! আশাবাদী মুখ্যমন্ত্রী

Bengal Liberty : রেজাল্ট প্রকাশের পর থেকেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতি শুরু করে দেয় হাজার হাজার পড়ুয়া (CM Suvendu Adhikari)। এতদিন সরকারি কলেজের তুলনায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি ঝোঁক বেশি দেখা যেত। এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। প্রথমবার জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন পূর্ণ হয়ে গিয়েছে। এই ঘটনাকে রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

সরকারি কলেজের প্রতি বাড়ছে পড়ুয়াদের আস্থা (CM Suvendu Adhikari)

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বহু বছর পর এই প্রথম, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে যাওয়াটা অত্যন্ত গর্ব ও আশার বিষয়। এই প্রবণতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর কারিগরি শিক্ষার জন্য আমাদের রাজ্যকেই বেছে নিচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রের পরিবেশের ওপর যুবসমাজের এই আস্থা দেখে আমি সত্যিই আনন্দিত। সমগ্র রাজ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে আমাদের সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

Advertisement
Advertisement

‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন গেইন’-এর লক্ষ্যে রাজ্য

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে আরও লিখেছেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ ঘটাতে এবং উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক উন্নত পরিবেশ গড়ে তুলতে আমরা বেশ কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যে বিশ্বমানের সুযোগ-সুবিধা তৈরি করে ‘ব্রেন ড্রেন’ -কে ‘ব্রেন গেইন’-এ রূপান্তরিত করা, যাতে আমাদের প্রতিভাবান যুবসমাজ এখানেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এবং পশ্চিমবঙ্গের উন্নতিতে অবদান রাখতে পারেন।” জানা গিয়েছে, রাজ্যের মোট ৮৭টি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া আগামী ১১ জুলাই, শনিবার পর্যন্ত চলবে। এরপর শুরু হবে পরবর্তী কাউন্সেলিং পর্ব।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/09/ncert/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury