Agnimitra Paul
Bengal liberty:
চন্দননগর পৌরনিগম এলাকার বাসিন্দাদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্যের নগরোন্নয়ন ও পৌরবিষয়ক দফতর (Agnimitra Paul)। পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী ১১ জুলাই, ২০২৬ অনুষ্ঠিত হবে ‘মুখ্যমুখি’ কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা সরাসরি মন্ত্রীর কাছে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

সাধারণ মানুষের সঙ্গে মুখোমুখি
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। যোগাযোগের জন্য দুটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে—0341-2301155 এবং 0341-2301156। তবে এই পরিষেবা শুধুমাত্র চন্দননগর পৌরনিগম এলাকার বাসিন্দাদের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে। নাগরিকদের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যা দ্রুত শুনে তার সমাধানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগরোন্নয়ন ও পৌরবিষয়ক দপ্তর।

