PM Poshan
PM Poshan

CM Suvendu Adhikari : কমিউনিস্ট হার্মাদ ও তৃণমূল গুন্ডাদের জব্দ করতে এই আইন দরকার ছিল, বললেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : রাজ্যে সংগঠিত অপরাধ, তোলাবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে সোমবার থেকে কার্যকর হল ‘গুন্ডাদমন আইন’ (CM Suvendu Adhikari)। নতুন এই আইনকে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্যসভার তিন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, “এটা খুব দরকার ছিল। প্রয়োজনের ডাক ছিল। ৩৪ বছর কমিউনিস্ট হার্মাদদের সরকার ছিল, তারপর ১৫ বছর তৃণমূলী গুন্ডাদের সরকার ছিল। তাদের জব্দ করার জন্য এই আইনের খুব দরকার ছিল। বিধানসভায় আমরা আইন পাশ করিয়েছি, রাজ্যপাল অনুমোদন দিয়েছেন।”

Advertisement
Advertisement

শুভেন্দুর কড়া বার্তা

সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ‘গুন্ডাদমন আইন’। রাজ্য সরকারের মতে, বর্তমান আইনি কাঠামো পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং সমাজবিরোধী কার্যকলাপ মোকাবিলায় পর্যাপ্ত নয়। বিশেষ করে গত কয়েক বছরে অপরাধচক্রের বিস্তার এবং রাজনৈতিক মদতে বেড়ে ওঠা দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে আরও কড়া ও কার্যকর আইনের প্রয়োজন ছিল। নবান্ন সূত্রের দাবি, নতুন এই আইনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ করা সম্ভব হবে। সরকার মনে করছে, দীর্ঘদিন ধরে রাজ্যে যে তোলাবাজি, দখলদারি এবং গুন্ডামির সংস্কৃতি তৈরি হয়েছিল, তা ভাঙতে শুধু প্রচলিত আইন যথেষ্ট নয়। তাই অতিরিক্ত আইনি ক্ষমতা এবং কঠোর শাস্তির বিধান রেখে এই নতুন আইন আনা হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/13/gunda-daman-law/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury