Madan Mitra
Madan Mitra

Madan Mitra: কালো চশমায় ‘দাবাং’ মদন! রাজনীতির স্ক্রিপ্ট বদলাচ্ছে, নাকি শুধু স্টাইল?

Bengal Liberty: দল না বদলালেও ঘর বদলের ইঙ্গিত—এই জল্পনার মাঝেই বিধানসভায় কালো সানগ্লাস পরে নজর কেড়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সকালে সন্দীপন সাহার সঙ্গে সাক্ষাৎ, পরে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা—সব মিলিয়ে রাজনৈতিক মহলে যখন নানা সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে, তখন আলোচনার একটা বড় অংশই ঘুরে গেল তাঁর চোখের কালো চশমাকে ঘিরে (Madan Mitra)।

বলিউডপ্রেমীদের অবশ্য এই দৃশ্য দেখে মনে পড়ে যেতে পারে সালমান খানের ‘দাবাং’ ছবির চুলবুল পাণ্ডের কথা। সেই চেনা স্টাইলের সানগ্লাস যেন মদন মিত্রের রাজনৈতিক উপস্থিতিতেও বাড়তি নাটকীয়তা যোগ করল। রাজনীতিতে তিনি বরাবরই নিজের স্বতন্ত্র স্টাইলের জন্য পরিচিত। কখনও গান, কখনও অভিনয়, কখনও আবার সংলাপ—সব মিলিয়ে তিনি যেন রাজনীতির মঞ্চের এক অন্যতম ‘এন্টারটেইনার’।

Madan Mitra
Madan Mitra

দাবাং মদন! (Madan Mitra)

তবে সানগ্লাস যতই ‘দাবাং’ হোক না কেন, রাজনীতির চিত্রনাট্যে এখনও বেশ কিছু দৃশ্য বাকি রয়েছে। মদনের এই রূপবদলের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্ল্যাটফর্মে লাইভে আসার কথা জানান। এককথায়, টুইস্ট এখনও বাকি!

Advertisement
Advertisement

বর্ষার সবুজের মাঝে সাদা পোশাক আর কালো সানগ্লাসে মদন মিত্র যেন বুঝিয়ে দিলেন, রাজনীতিতে বক্তব্যের পাশাপাশি ‘লুক’-ও খবরের শিরোনাম হতে পারে। তবে শেষ কথা একটাই—চশমা দেখে চরিত্রের বিচার করা যায় না, কিন্তু রাজনীতিতে কখনও কখনও একটি কালো সানগ্লাসও হাজারটা প্রশ্ন তুলে দিতে পারে! কালীঘাট-ফেরত মদন যেন আরও একবার সেটাই প্রমাণ করে দিলেন।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/15/anubrata-mondal-on-abhishek-banerjee/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury