Bankra Mosque
Bankra Mosque

Bankra Mosque: প্রতিবাদের আড়ালে উস্কানির মনোভাব, চাপে পড়ে এলাকা ছাড়লেন সিদ্দিকুল্লা

Bangla Library:

প্রতিবাদ নাকি সম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী ? সিদ্দিকুল্লা চৌধুরী, যিনি ওয়াকফ, NRC নিয়ে বার বার উস্কানি মূলক বক্তব্য রেখে সংখ্যালঘুদের উত্তপ্ত করেছেন। এইবার নামাজের নামে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন তিনি? এমনই অভিযোগ উঠেছে নানান মহল থেকে।

Advertisement
Advertisement

Bankra Mosque 

১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদ। কলকাতা বিমানবন্দরের ২নম্বর রানওয়ে সংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশ। সেই কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে ওই মসজিদে নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা আরোপ করা হয়েছে। অর্থাৎ জমায়েত করা যাবে না।

গুন্ডাগিরি রুখতে আরও কড়া প্রশাসন

Bankra Mosque 

কিন্তু সিদ্দীকুল্লা চৌধুরী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চ্যালেঞ্জ করেছিলেন ১ কোটি সংখ্যা লঘুদের নিয়ে বিমানবন্দর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এখানেই সিদ্দীকুল্লা চৌধুরী ভুল করে ফেলেছেন। তিনি বুঝতে পারেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত সরকারের মত তোষণের রাজনীতি করেন না। সেই কারণেই এত হম্বিতম্বি করেও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে এক প্রকার পালিয়ে বাঁচলেন।

Bankra Mosque
Bankra Mosque

শুভেন্দু অধিকারী আগেই সাবধান করে বলেছিলেন কোনো রকম গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যে গুন্ডাদমন বিল চালু হয়েছে। আগাম সতর্কতা অবলম্বন করে গোটা বিমান বন্দর এলাকা আধাসেনা বাহিনী মোতায়েন করে রাখে। শুক্রবার সেখানে পৌঁছাতেই পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে বাঁচেন সিদ্দিকুল্লা। কাজেই সিদ্দিকুল্লা চৌধুরীর প্রতিবাদী মুখোশের আড়ালে উস্কানি মনোভাব ধোপে টেকেনি।

Bankra Mosque

    Bankra Mosque

বিমানবন্দর সম্প্রসারণ ও সুরক্ষার স্বার্থে রানওয়ের ভেতরের পুরনো ‘বাঁকড়া মসজিদ’ অন্যত্র সরানোর বা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI)। এরপরই নির্দিষ্ট একটি সম্প্রদায়কে উত্তপ্ত করতে চান তিনি।

সিদ্দিকুল্লা চৌধুরীর এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়েই অশান্তি ও উসকানির বাতাবরণ তৈরির চেষ্টা ব্যর্থ হয়।

Advertisement
Advertisement

 

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ পুলকার দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ অভিষেকের, প্রতিবাদে সরব তৃণমূল

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury