Health Depertment
Bengal Liberty
স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কাজ আরও কার্যকর করতে নতুন নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Depertment)। বদল ঘটেছে ছুটির তালিকায়। এবার থেকে শনিবার এবং সরকারি ছুটির দিনেও প্রয়োজনে স্বাস্থ্য ভবনের আধিকারিক ও কর্মীদের উপস্থিত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই আলোচনা শুরু স্বাস্থ্য ভবনে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনিক কাজের অসুবিধা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্রাঞ্চের ডিরেক্টরেট কর্মীদের ডেকে পাঠাতে পারবে ছুটির দিনেও। পাশাপাশি, কোন ছুটির দিনে কতজন কর্মী দায়িত্বে থাকবেন, তার তালিকা ছুটির আগের দিন বিকেল ৪টার মধ্যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন হলে দফতরের গাড়িচালকদেরও এই ডিউটির আওতায় আনা হবে। ছুটির দিনে কর্মরত আধিকারিক ও কর্মীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং অন্যান্য সুবিধার ব্যবস্থাও করবে স্বাস্থ্য ভবন বলে জানা গিয়েছে।তবে যাবতীয় খরচ বহন করা হবে পশ্চিমবঙ্গ স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তহবিল। ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের স্বাক্ষরিত নির্দেশিকা সংশ্লিষ্ট সমস্ত ডিরেক্টরেট, প্রশাসনিক শাখা এবং দফতরগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

