CM Suvendu Adhikari
Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর্জেন্টিনার সমর্থক, নাকি স্পেনের? সেই উত্তর মিলবে হয়তো ফাইনালের রাতেই। তবে তার আগেই ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক দিল রাজ্য সরকার (CM Suvendu Adhikari)। এবার প্রথমবার নন্দনের বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল। শুধু কলকাতাই নয়, জেলার মানুষও জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করতে পারবেন খেলা। ফুটবল উৎসবের আবহ তৈরি করতে জোরকদমে প্রস্তুতি চলছে প্রশাসনের (CM Suvendu Adhikari)।

নন্দনে মুখ্যমন্ত্রী, ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন (CM Suvendu Adhikari)
সূত্রের খবর, রবিবার নন্দনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকতে পারেন একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ফুটবলপ্রেমী আমলাদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। নন্দনের বড় পর্দায় এই প্রথম বিশ্বকাপ ফাইনাল দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামহলের মতে, এ ধরনের আয়োজন আগে কখনও হয়নি। তাই এই উদ্যোগ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

শুধু কলকাতা নয়, জেলাতেও জায়ান্ট স্ক্রিনে খেলা (CM Suvendu Adhikari)
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই কয়েকদিন ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ক্রীড়া দপ্তর পুরো আয়োজনের দায়িত্বে রয়েছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হয়েছে পরিকল্পনা। প্রযুক্তিগত দিকও খতিয়ে দেখেছেন সরকারি ইঞ্জিনিয়াররা। শুধু নন্দন নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও গুরুত্বপূর্ণ জায়গায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিটি জেলা প্রশাসনকে এই আয়োজনের জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নন্দন চত্বরেই তৈরি হবে বিশ্বকাপের আবহ (CM Suvendu Adhikari)
ফাইনালের রাতে নন্দন, রবীন্দ্রসদন ও অ্যাকাডেমি চত্বরকে ফুটবল উৎসবের রঙে সাজিয়ে তোলা হবে। থাকবে আর্জেন্টিনা ও স্পেনের জাতীয় পতাকা, জার্সি, মুখে রঙ করার ব্যবস্থা এবং সমর্থকদের জন্য উৎসবের বিশেষ আয়োজন। রাতভর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকজন প্রাক্তন ও বর্তমান ফুটবলার এবং বিশিষ্ট সেলিব্রিটিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। সব প্রস্তুতির মাঝেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থন কোন দলের দিকে? নীল-সাদা আর্জেন্টিনা, নাকি লাল-হলুদ স্পেন? সেই উত্তর হয়তো মিলবে ম্যাচ শুরুর পর।
আরও পড়ুন :
Amit Shah: উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, ‘চিকেনস নেক’ করিডোর ও অনুপ্রবেশ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

