Zohran Mamdani
Bengal Liberty
দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত(Zohran Mamdani )অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রনেতা উমর খালিদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রয়াত রাষ্ট্রনায়ক নেলসন ম্যান্ডেলার তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।

মামদানির বিতর্কিত মন্তব্য(Zohran Mamdani)
মামদানি বলেন, “সাধারণ মানুষের জন্য ম্যাডিবা (নেলসন ম্যান্ডেলা) সারা জীবন যে সংগ্রাম করেছেন, তার জন্য তিনি একজন মানুষ থেকে এক অনন্য প্রতীকে পরিণত হয়েছেন। ঠিক তেমনটাই এখন ঘটছে ভারতের উমর খালিদের ক্ষেত্রে। দিল্লি দাঙ্গার মামলায় তাঁকে বিনা বিচারে ছয় বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। সন্ত্রাসবাদের অভিযোগ সাজানো, তাঁকে রাজনৈতিক বন্দি করে রাখা হয়েছে। আমাদের অবশ্যই এমন মানুষদের পাশে দাঁড়ানো উচিত।”

ম্যান্ডেলা ফাউন্ডেশনের অনুষ্ঠানে এই মন্তব্য(Zohran Mamdani)
গত ১৫ জুলাই ম্যান্ডেলা ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কের টাউন হলে শুরু হয় নেলসন ম্যান্ডেলা গ্লোবাল লিডারশিপ ফোরাম। সেখানে উদ্বোধনী ভাষণ দেন জোহরান মামদানি। ম্যান্ডেলার অবদান স্মরণ করতে গিয়েই তিনি উমর খালিদের প্রসঙ্গ তোলেন এবং বলেন, “সাধারণ মানুষের জন্য ম্যাডিবা সারা জীবন যে সংগ্রাম করেছেন,

তার জন্য তিনি একজন মানুষ থেকে এক অনন্য প্রতীকে পরিণত হয়েছেন। ঠিক তেমনটাই এখন ঘটছে ভারতের উমর খালিদের ক্ষেত্রে। দিল্লি দাঙ্গার মামলায় তাঁকে বিনা বিচারে ছয় বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। সন্ত্রাসবাদের অভিযোগ সাজানো, তাঁকে রাজনৈতিক বন্দি করে রাখা হয়েছে। আমাদের অবশ্যই এমন মানুষদের পাশে দাঁড়ানো উচিত।”
প্যালেস্টাইন প্রসঙ্গেও সরব(Zohran Mamdani)
শুধু উমর খালিদ নন, বক্তব্যে প্যালেস্টাইনের প্রসঙ্গও তোলেন মামদানি। তিনি বলেন,
“আর কতদিন আমরা দেখব, হাজার হাজার মা-বাবাকে নিজেদের সন্তানদের কবর দিতে হচ্ছে? যুদ্ধের কারণে আরও মানুষের অঙ্গহানি ও গৃহহীন হওয়ার আগে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আমাদের এক হতে হবে। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।”
বিতর্কের কেন্দ্রবিন্দুতে মামদানি(Zohran Mamdani)
সাম্প্রতিক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে একাধিক হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে জোহরান মামদানি আলোচনায় আসেন। এরপর থেকেই তাঁর একাধিক মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। উমর খালিদ ও নেলসন ম্যান্ডেলার তুলনাও নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

