FIFA Championship Ring
Bengal Liberty
বিশ্বকাপ ফাইনালকে আরও স্মরণীয় করে(FIFA Championship Ring) তুলতে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছে ফিফা। আগেই ঘোষণা হয়েছিল ইতিহাসের সবচেয়ে দামী ফাইনালের টিকিটের। তার সঙ্গে এবার যোগ হল আরও এক অভিনব চমক। ট্রফি ও পদকের পাশাপাশি ২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের সদস্যদের দেওয়া হবে বিশেষ ফিফা চ্যাম্পিয়নশিপ রিং । উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়া লিগগুলির ধাঁচে এই প্রথম ফুটবল বিশ্বকাপেও চালু হচ্ছে এই বিশেষ সম্মান।

ট্রফির পাশাপাশি থাকবে চ্যাম্পিয়নশিপ রিং(FIFA Championship Ring)
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জয়ের স্মৃতি আরও বিশেষ করে তুলতেই তৈরি করা হয়েছে এই চ্যাম্পিয়নশিপ রিং।প্রতিটি রিংয়ে থাকবে ২০২৬ বিশ্বকাপের বিশেষ নকশা, ফাইনালের বিবরণ এবং বিজয়ী দলের পরিচয়। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের এই রিং প্রদান করা হবে।

ইতিহাসের সবচেয়ে দামী ফাইনালের টিকিট(FIFA Championship Ring)
২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিট নিয়েও তুমুল আলোচনা চলছে। ভিআইপি ও প্রিমিয়াম আতিথেয়তা প্যাকেজের দাম কয়েক হাজার ডলার ছুঁয়েছে। সাধারণ টিকিটের দামও আগের বিশ্বকাপগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে এটিকে ইতিমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনালগুলির একটি হিসেবে দেখা হচ্ছে।

ফাইনালের ঘাসও বিক্রি করবে ফিফা(FIFA Championship Ring)
শুধু রিং বা টিকিটই নয়, ফাইনালের স্মৃতি ধরে রাখতে আরও একটি অভিনব পরিকল্পনা করেছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে মাঠের ব্যবহৃত ঘাস সংগ্রহ করে বিশেষ স্মারক হিসেবে বিক্রি করা হবে। সীমিত সংস্করণের এই ঘাস বিশেষ প্যাকেজিংয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। ফলে বিশ্বকাপ ফাইনালের এক টুকরো স্মৃতি নিজের সংগ্রহে রাখার সুযোগ পাবেন সমর্থকেরা।
স্মরণীয় করে তুলতে একের পর এক উদ্যোগ(FIFA Championship Ring)
২০২৬ বিশ্বকাপকে শুধু মাঠের লড়াইয়ে নয়, দর্শক অভিজ্ঞতার দিক থেকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে ফিফা। চ্যাম্পিয়নশিপ রিং, ব্যয়বহুল ফাইনালের টিকিট এবং ফাইনালের মাঠের ঘাস বিক্রির মতো উদ্যোগ সেই পরিকল্পনারই অংশ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চকে আরও বাণিজ্যিক ও স্মরণীয় করে তুলতেই এই নতুন পদক্ষেপ বলে মনে করছে ক্রীড়া মহল।


