RBI
Bengal Liberty: কাগজের নোটের দিন শেষ হতে চলেছে? খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার নোট। আগামী ২০২৭ সাল থেকে দেশজুড়ে এই আধুনিক নোট পুরোপুরি চালু করার লক্ষ্য নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
পাইলট প্রকল্প ও পরিকল্পনা (RBI)
পুরো বিষয়টি আপাতত একটি ‘পাইলট প্রজেক্ট’ বা পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে শুরু হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ১০ ও ২০ টাকার ছোট নোটগুলি পলিমার দিয়ে তৈরি করা হবে। যেহেতু এই নোটগুলোর চাহিদা বাজারে সবচেয়ে বেশি এবং এগুলো দ্রুত পুরনো হয়ে যায়, তাই সেগুলোর গুণমান যাচাই করতেই এই পদক্ষেপ। এই পরীক্ষা সফল হলে পরবর্তী পর্যায়ে বড় মূল্যের নোটগুলোকেও পলিমারে রূপান্তর করা হবে।

কেন প্লাস্টিকের নোট? (RBI)
কাগজের নোটের তুলনায় পলিমার নোটের বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে।এই নোট সহজে ছেঁড়ে না এবং জল বা ময়লায় নষ্ট হওয়ার ভয় নেই।কাগজের নোটের তুলনায় এগুলো আড়াই থেকে চার গুণ বেশি দিন টিকে থাকতে পারে পলিমার নোটে উন্নত মানের হলোগ্রাফিক নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা যায়, যা জাল করা প্রায় অসম্ভব।বারবার নোট ছাপানোর ঝামেলা কমে, যা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী।

সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা (RBI)
আরবিআই স্পষ্ট করে জানিয়েছে, প্লাস্টিকের নোট এলেও পুরনো কাগজের নোট বাতিল হবে না। নতুন নোটগুলো বাজারে ধীরে ধীরে আসবে এবং দীর্ঘদিন ধরে কাগজের নোট ও পলিমার নোট—উভয়ই একসঙ্গে চালু থাকবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যের মতো বিশ্বের ৫০টিরও বেশি দেশে দীর্ঘদিন ধরেই পলিমার নোট ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যেই কাঁচামাল সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র (টেল্ডার) ডেকেছে, যেখানে চীন বা পাকিস্তান থেকে কোনো কাঁচামাল বা কর্মী নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। শীঘ্রই এই আধুনিক মুদ্রা ব্যবস্থার স্বাদ পাবে ভারতীয় সাধারণ মানুষ।

