Bengal Liberty :
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে শনিবার ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিআইডি এবং বম্ব স্কোয়াডের আধিকারিকেরাও।

বিস্ফোরণের পিছনে কি কোনো নাশকতার ছক?
NIA Investigation
তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আরও কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালানো হচ্ছে।

NIA investigating
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে দুই ব্যক্তি রাতের জন্য থাকার কথা বলে বাড়িটি ভাড়া নেন। গত দু’দিন ধরে তাঁরা ওই বাড়িতেই ছিলেন। অভিযোগ, ঘটনার দিন তাঁরা দুই নাবালকের হাতে একটি ব্যাগ দিয়ে সেটি ঘরের ভিতরে রাখতে বলেন। নাবালকেরা ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা।
বিস্ফোরক মজুত ছিল কি?
NIA Nnvestigating
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, সুতলি বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে বাড়িতে আরও বিস্ফোরক মজুত ছিল কি না এবং এর নেপথ্যে কোনও নাশকতার ছক বা অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ স্বামী ও সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টা, মৃতদেহ পাশে রেখে মোবাইল স্ক্রল করছিলেন চিকিৎসক স্ত্রী!

