TMC Leader arrested
Bengal Liberty
রাজ্যে রাজনৈতিক পালাবদলের(TMC Leader arrested) পর থেকেই বিভিন্ন জেলায় দুর্নীতির অভিযোগে শাসকদলের একাধিক তাবড় নেতা গ্রেফতার হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো খড়্গপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মুনমুন চৌধুরীর নাম। শনিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জুলাই খড়্গপুরের ২১ নম্বর ওয়ার্ডের এক মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার সময় মুনমুন চৌধুরীর নাম সামনে আসে। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শনিবার রাতে ওই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি থেকে তোলাবাজি, রয়েছে একাধিক অভিযোগ(TMC Leader arrested)
স্থানীয় সূত্রে খবর, একসময় খড়্গপুরের রাজনীতিতে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন এই মুনমুন চৌধুরী। তাঁর স্ত্রী নমিতা চৌধুরী বর্তমানে খড়্গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দলের অন্দরে মুনমুন দক্ষ বক্তা হিসেবেও পরিচিত। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ অনুগামী বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তিনি এবং ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে প্রশাসন। সেই মোতাবেক জেলা স্তরে একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও গ্রেফতারির জেরে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে ব্যাকফুটে শাসকদল।


