Mirabai Chanu
Bengal Liberty
কমনওয়েলথ গেমসের শুরু থেকেই স্মরণীয়(Mirabai Chanu) লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। লন বোলস থেকে শুরু করে সুইমিং কিংবা বক্সিং—প্রতিটি বিভাগেই নিজেদের শক্তিশালী উপস্থিতি সুনিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।ভারোত্তোলনে ভারতের গর্ব, ‘সোনার মেয়ে’ সাঁইখোম মীরাবাই চানু এনে দিলেন প্রতীক্ষিত স্বর্ণপদক।

শুধু পদক জয়ই নয়, কমনওয়েলথ গেমসের স্ন্যাচ (Snatch) ও ক্লিন অ্যান্ড জার্ক (Clean and Jerk) উভয় বিভাগেই নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিলেন এই অদম্য লড়াকু নারী। অদম্য জেদ আর কঠোর অধ্যবসায়কে সম্বল করে প্রতিপক্ষদের পরাস্ত করে দেশের মুখ উজ্জ্বল করলেন মীরাবাই। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজের জয়ের ধারা বজায় রাখলেন তিনি।
স্ন্যাচে নতুন কীর্তি(Mirabai Chanu)
প্রতিযোগিতার শুরুতেই ৮২ কেজি তুলতে গিয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হন মীরাবাই। তবে দ্বিতীয় সুযোগেই অত্যন্ত সহজে সেই ৮২ কেজি তুলে নেন। এরপর তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি ভার তুলে এক অনন্য নজির সৃষ্টি করেন ভারতের এই অদম্য কন্যা।

ক্লিন অ্যান্ড জার্কে সোনা নিশ্চিত(Mirabai Chanu)
স্ন্যাচে ৮৫ কেজি তোলার পর, ক্লিন অ্যান্ড জার্কের প্রথম চেষ্টায় ১০৫ কেজি তুলতে গিয়ে কিছুটা আটকে যান তিনি। তবে স্ন্যাচের মতোই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় চেষ্টায় ১০৫ কেজি তুলে নিয়ে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক সুনিশ্চিত করেন এই উজ্জ্বল নক্ষত্র।
মীরাবাই চানুর স্বর্ণ-হ্যাটট্রিক ও সাফল্য(Mirabai Chanu)
ভারতের এই তারকা ভারোত্তোলকের ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক সাফল্যটোকিও অলিম্পিক (২০২০) ৪৯ কেজি বিভাগে রৌপ্য পদকবার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (২০২২) স্বর্ণপদকগোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস (২০১৮) স্বর্ণপদক গ্লাসগো কমনওয়েলথ গেমস (২০১৪) রৌপ্য পদক
ভারোত্তোলনে ভারতের এই ধারাবাহিক সাফল্যের পর, আগামী দিনে আর কোন কোন বিভাগে দেশের পদক নিশ্চিত হয়—এখন সেদিকেই নজর ক্রীড়ামহলের।


