Abhishek Banerjee
Bengal Liberty:
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য আদালতে জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। তাঁর দাবি, হাইকোর্টে জমা দেওয়া প্রায় ৩০০ পাতার নথির মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল সার্টিফিকেটে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা উল্লেখ নেই, যা অত্যন্ত সন্দেহজনক।

Abhishek Banerjee
অভিযোগপত্রে রাজীব সরকার দাবি করেছেন, সংশ্লিষ্ট চিকিৎসক আদৌ ওই শংসাপত্র ইস্যু করেছেন কি না এবং ‘মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া’র পেশাগত আচরণ ও নৈতিকতার নিয়ম মেনে সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হোক। প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদেরও আবেদন জানিয়েছেন তিনি।
বিদেশে চিকিৎসার জন্য জমা দেওয়া নথিতে অসঙ্গতি, তদন্তের আর্জি Abhishek Banerjee

পাশাপাশি, অভিযোগপত্রে তিনি ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন। তাঁর মতে, নথি জালিয়াতি, তথ্য গোপন এবং বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ভুয়ো মেডিক্যাল নথি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা প্রয়োজন।
Abhishek Banerjee
রাজীব সরকারের দাবি, এর আগেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় ডিজে-সংক্রান্ত মন্তব্যের জেরে অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার তদন্ত এখনও চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ৫ আগস্ট লালবাজার অভিযানের ডাক কংগ্রেসের

