Cockroach Janta Party
Bengal Liberty
আইনি লড়াই আরও জোরদার করার পথে হাঁটছে কোকরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার স্বীকার হতে হয়েছিল আন্দোলনকারীদের। সেই অভিযোগে সোমবার সাক্ষী’ নামক একটি অনলাইন পোর্টাল চালুর ঘোষণা করা হয়। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রবীণ ও জনকল্যাণমুখী আইনজীবীদের নিয়ে লিগ্যাল সেল গঠনের কথাও জানানো হয়েছে।

চালু সাক্ষী পোর্টাল Cockroach Janata Party
সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ, মারধর ও হেনস্থার ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রমাণ সংগ্রহ করা হবে। সেই উদ্দেশ্যেই cockroachjantaparty.org/saakshi পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে আন্দোলনের দিন তোলা ছবি, ভিডিও বা অন্যান্য তথ্য আপলোড করতে পারবেন প্রত্যক্ষদর্শী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। সংগঠনের আইনি দল সেগুলি যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
আশুতোষ রাঙ্কার বক্তব্য
অন্যদিকে, CJP-র আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করা এবং ভবিষ্যতে নতুন মামলা না করার বিষয়ে সম্মতি নেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, ওই শর্তগুলির লিখিত খসড়া ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জমা দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবারের মধ্যে সরকারের পক্ষ থেকে লিখিত চুক্তিপত্র পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের কাছে সেই প্রতিশ্রুতি রক্ষা করার দাবিও জানায় কোকরোচ জনতা পার্টি।
আরও পড়ুনঃ
স্পিকারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তুললেন দলত্যাগ ও আসন বদলের প্রসঙ্গ

