TMC Leader Arrested
Bengal Liberty : তোলাবাজির অভিযোগে কসবায় গ্রেফতার কাউন্সিলরের ছেলে (TMC Leader Arrested)। ধৃত সম্রাট মুখোপাধ্যায়, ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে। এক প্রোমোটারের অভিযোগ, তাঁর কাছ থেকে ৩৪ লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তোলাবাজি চলছিল বলেও অভিযোগ। গত ১৮ জুলাই কসবা থানায় তোলাবাজি ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। সেই মামলার তদন্তে সোমবার বিকেলে সম্রাটকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ (TMC Leader Arrested)।

পালাবদলের পর থেকেই একের পর এক নেতা মন্ত্রী গ্রেফতার (TMC Leader Arrested)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক দুর্নীতি, তোলাবাজি এবং বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে শাসকদলের প্রাক্তন প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে তদন্ত ও পুলিশের পদক্ষেপ নজর কাড়ছে।
উল্লেখ্য, সম্প্রতি সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি ও বোমাবাজির ঘটনার পর থেকেই তাকে খুঁজছে পুলিশ। কসবা-তোপসিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ স্থানীয়দের কাছে ‘পাপ্পু’ নামেই পরিচিত। পরিবারের সোনার ব্যবসার পাশাপাশি ধীরে ধীরে অপরাধ জগতেও প্রভাব বিস্তার করে সে। ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ২০১৭ সালের একটি খুনের মামলাতেও তার নাম জড়িয়েছিল।

আরও পড়ুন :
Cockroach Janata Party: পুলিশি বর্বরতার প্রমাণ চেয়ে ‘সাক্ষী’ পোর্টাল চালু সিজেপির

