Atin Ghosh
Bengal Liberty:
কলকাতার ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা অতীন ঘোষের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে আগামী ১৪ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারির পদক্ষেপ না নেওয়ার নির্দেশ বহাল রাখা হয়। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ আগস্ট।

Atin Ghosh
জমি-সংক্রান্ত অনিয়মের অভিযোগে অতীন ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগেই আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মামলায় তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের নামও জড়িয়েছে। অভিযোগের তদন্তে বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে অতীন ঘোষকে তলব করা হয়েছিল। এরপরই সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় তিনি আদালতের দ্বারস্থ হন।
১৪ আগস্ট পর্যন্ত গ্রেফতারিতে নিষেধাজ্ঞাAtin Ghosh

সোমবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। বিশেষ করে, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের গ্রেফতারের উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলা বিচারাধীন থাকাকালীন আইন মেনে তদন্ত চলতে পারে, তবে আদালতের নির্দেশ অমান্য করে কোনও পদক্ষেপ করা যাবে না।
Atin Ghosh
মঙ্গলবারের শুনানিতেও সেই অবস্থান বহাল রেখে আদালত আগামী ১৪ আগস্ট পর্যন্ত অতীন ঘোষের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয়। পাশাপাশি আগামী ১০ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনা হবে বলে জানানো হয়েছে।
Atin Ghosh

আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেও, অতীন ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত এবং আইনি প্রক্রিয়া যথারীতি চলবে বলেই স্পষ্ট করেছে হাই কোর্ট।
আরও পড়ুনঃ কংগ্রেস থেকে বহিষ্কৃত আলি ইমরান রামজ

