Kalyan Banerjee: সাসপেনশনের পর সংসদ চত্বরে একাই বিক্ষোভে কল্যাণ, নিশানায় দলত্যাগী ২০ সাংসদ

Bengal Liberty: 

কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সংসদ থেকে সাসপেন্ড হওয়ার পর সংসদ চত্বরে একাই প্রতিবাদে নামলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ ভবনের মকর দ্বারের সামনে দাঁড়িয়ে তিনি বিজেপি এবং দল ছেড়ে যাওয়া ২০ জন প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। প্রতিবাদের সময় তিনি বারবার স্লোগান তোলেন, “ভাজপা কে সাথ ২০ গদ্দার”। তাঁর প্ল্যাকার্ডেও ওই ২০ জনকে ‘গদ্দার’ ও ‘বেইমান’ বলে উল্লেখ করা হয়।

Advertisement
Advertisement

Kalyan Banerjee

 

 

মহিলা সাংসদদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চলতি বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি সংসদ চত্বরে একা অবস্থান বিক্ষোভে বসেন। তাঁর অভিযোগ, বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Kalyan Banerjeeপ্ল্যাকার্ডে ‘গদ্দার’ তোপ, বিজেপির বিরুদ্ধেও সরব

 

Kalyan Banerjee
Kalyan Banerjee

এদিনের বিক্ষোভে বিজেপির পাশাপাশি তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন প্রাক্তন সতীর্থের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন কল্যাণ। তাঁর দাবি, জনসমর্থন ও দলের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁরা নিজস্ব রাজনৈতিক স্বার্থেই দলত্যাগ করেছেন। সেই কারণেই তাঁদের ‘গদ্দার’ ও ‘বেইমান’ বলে আখ্যা দেন তিনি।

 

Kalyan Banerjee 

সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে একাই প্রতিবাদ জানাতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তবে তাঁর পাশে দলের অন্য কোনো সাংসদকে দেখা যায়নি। তবুও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি তিনি।

 

 

Kalyan Banerjee

 

Advertisement
Advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ এমন এক সময়ে সামনে এল, যখন সংসদের বাদল অধিবেশনে সরকার ও বিরোধীদের সংঘাত চরমে। সেই আবহেই তাঁর এই একক বিক্ষোভ নতুন রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল।

 

আরও পড়ুনঃ মিড-ডে মিলে ডিম ফিরতেই কৃতিত্ব দাবি কালীঘাট তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury