Ritabrata Banerjee
Bengal Liberty:
ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন ভবনকে স্থায়ী দলীয় কার্যালয় হিসেবে গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, নতুন পরিকাঠামোয় চলতি সপ্তাহ থেকেই এই ভবন থেকে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা শুরু হবে। সেই লক্ষ্যে গত বুধবার ভবন পরিদর্শনে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসসহ একাধিক শীর্ষ দলীয় নেতা। সেখানে ভবনের অভ্যন্তরীণ পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

Ritabrata Banerjee
জানা গিয়েছে, ভবনের তিনতলা পর্যন্ত অংশ বাড়ির মালিক মন্টু সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে চলছে।

Ritabrata Banerjee আগামী সপ্তাহ থেকেই দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কাজ শুরু
আগামী সপ্তাহ থেকেই প্রতিদিন দলীয় শীর্ষ নেতারা সেখানে বসবেন, সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নিয়মিত সাংগঠনিক বৈঠক করবেন। কোন নেতা কোন দিন ও কোন সময়ে অফিসে থাকবেন, তার একটি সুনির্দিষ্ট রোস্টারও তৈরি করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
Ritabrata Banerjee
প্রসঙ্গত, ই.এম. বাইপাস সংলগ্ন তপসিয়ার আদি ‘তৃণমূল ভবন’-এ বর্তমানে পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। সেই কারণে সাময়িকভাবে বিকল্প কার্যালয় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ির মালিকের সঙ্গে নতুন চুক্তি সম্পাদিত হওয়ার পর সম্পূর্ণভাবে মেট্রোপলিটন ভবনের চাবি হাতে পেয়েছে দল। ফলে এখন থেকে এখান থেকেই নিয়মিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
Ritabrata Banerjee
অন্যদিকে, প্রতীকের আইনি নথি সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয়েছে। এর মাঝেই মেট্রোপলিটন ভবনে পুরোদমে স্থায়ী কার্যালয় গড়ে তোলার এই তোড়জোড় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

আরও পড়ুনঃ নাড্ডার বাড়িতে বৈঠকে কাকলি-শতাব্দী-রচনা, বিজেপিতে কি মিশে যাচ্ছে NCPI?

