Suvendu Adhikari
Suvendu Adhikari

CM Suvendu Adhikari : “অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে”, জনগণনার সূচনা করেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হল ১৬তম জনগণনার কাজ। এবার জনশুমারিতে যুক্ত হয়েছে এক নতুন উদ্যোগ-‘সেল্ফ এনিউমারেশন’ বা স্বগণনা (CM Suvendu Adhikari)। অর্থাৎ, নিজেরাই অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলো থেকে নিজে স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা সেল্ফ এনুমারেশন করতে পারবেন না বা প্রান্তিক অঞ্চলের মানুষদের বাড়িতে কর্মীরা যাবে।”

Advertisement
Advertisement

স্বগণনার পাশাপাশি থাকবে বাড়ি বাড়ি সমীক্ষাও (CM Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী জানান, সেনসাস অথরিটি অব ইন্ডিয়ার নির্ধারিত নির্দেশিকা মেনেই রাজ্যে জনশুমারির সমস্ত কাজ পরিচালিত হবে। প্রযুক্তিগত কিংবা অন্য কোনো কারণে যাঁরা স্বগণনা করতে পারবেন না-বিশেষ করে প্রান্তিক এলাকার বাসিন্দাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নিয়োজিত কর্মীরা। তিনি জানান, পুরো প্রক্রিয়াটি যাতে নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়, তার জন্য সরকারি ও আধা-সরকারি কর্মীদের এই কাজে যুক্ত করা হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এবারের জনগণনায় জাতিগত তথ্যও সংগ্রহ করা হবে। সেই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে জাতিগত শংসাপত্র দেওয়ার কাজ সম্পন্ন হবে, ফলে আলাদা করে শংসাপত্রের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

Advertisement
Advertisement

এছাড়াও সীমান্ত নিরাপত্তা ও নাগরিক পরিচয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজ্যে কোনও অবৈধ অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। শুভেন্দু বলেন, “একজন অনুপ্রবেশকারীও থাকবে না। তাদেরকে আমরা খাওয়াতে পারব না। সিএএ-র আওতায় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈনদের কেউ অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী। ১ সেপ্টেম্বর, ২০২৫ ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলেছে, ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে যাঁরা প্রাণ কিংবা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে বাংলায় এসেছেন, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা হবে না। বা পুলিশ হেনস্তা করতে পারবে না।”  তিনি আরও জানান, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। তাঁর কথায়, “আপনারা স্বগণনার সুবিধা নিন। আপনাদের তথ্য শুধুমাত্র সরকারি পরিকল্পনা ও উন্নয়নের স্বার্থেই ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের কোনও সুযোগ নেই। জনগণের জনকল্যাণই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/01/west-bengal-census/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury