Bengal Liberty : অবশেষে হাওড়ার পিলখানায় জইশ জঙ্গি হামিম মণ্ডলের ভাড়া নেওয়া ঘাঁটির খোঁজ মিলেছে (Hamim Mondal)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দোকানে বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ চলত। তবে সেই ব্যবসার আড়ালে অন্য কোনও কার্যকলাপ চলত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, এই ঠিকানাকে ব্যবহার করেই কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি এবং হামলার ছক কষা হয়েছিল (Hamim Mondal)।

ব্যবসার আড়ালে অন্য কাজ? (Hamim Mondal)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি ঘরের একটিতে জামার ট্যাগ তৈরির মেশিন চলত। অন্য ঘরে কম্পিউটারে অফিসের কাজ হত। তবে এই ব্যবসাই আড়ালেই কি চলছিল জঙ্গি কার্যকলাপ? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে, হামিমের কাশ্মীর-যোগ ছিল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহের অভিযোগ সামনে এসেছে। ফলে পিলখানার এই ঠিকানাটি শুধু ব্যবসার কেন্দ্র ছিল, নাকি কোনও বড় জঙ্গি চক্রের গোপন ঘাঁটি,তা এখন খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিক জানিয়েছেন, একটি ঘরের জন্য মাসে ৭ হাজার এবং অন্যটির জন্য ৪ হাজার টাকা ভাড়া দেওয়া হত বলে। স্থানীয়দের দাবি, হামিম এবং তার বাবা মইনউদ্দিন মণ্ডল ওই ফ্ল্যাটে থাকতেন। বাইরে থেকে দেখলে সেটি একটি ছোট ব্যবসার অফিস বলেই মনে হত।

পিলখানার গলিতে মিলল হামিমের ভাড়া নেওয়া ঘর (Hamim Mondal)
বর্ধমান থেকে গ্রেফতার হওয়া জইশ জঙ্গি হামিম মণ্ডলকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারির পর জানা গিয়েছিল, হামিমের বাড়ি হাওড়ার পিলখানায়। কিন্তু ঠিক কোন এলাকায় সে থাকত, তা নিয়ে ধোঁয়াশা ছিল। স্থানীয় বাসিন্দারাও প্রথমে তাকে চিনতে পারেননি।অবশেষে রবিবার সকালে পিলখানার আলম মিস্ত্রি লেনের ৭ নম্বর বাড়িতে হামিমের ভাড়া নেওয়া ফ্ল্যাটের সন্ধান পান তদন্তকারীরা। ওই বহুতলে ‘গ্যালাক্সি হাউস’ নামে একটি গেস্ট হাউসও রয়েছে। সেখানকার একতলার একটি ফ্ল্যাটে গত প্রায় দু’বছর ধরে ভাড়া থাকত হামিম।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/hamim-mondal/


