Sumit Roy
Sumit Roy

Sumit Roy : আগাম জামিনের আবেদন খারিজের পরদিনই সুমিত রায়ের বাড়িতে সিআইডি

Bengal Liberty : ফের অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়ি গেল সিআইডি (Sumit Roy)। শালবনি ও ডেবরা থানায় দায়ের হওয়া মামলার তদন্তের সূত্রেই মঙ্গলবার তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। কয়েক দিন আগে বিষ্ণুপুর থানার পুলিশও তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল। এরই মধ্যে সোমবার শালবনির সরকারি জমির প্লট দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছে। আদালতের মতে, অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তদন্তের স্বার্থে এই পর্যায়ে আগাম জামিন দেওয়া সম্ভব নয়। তবে ডেবরা চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছেন তিনি (Sumit Roy)।

Advertisement
Advertisement

সরকারি জমি দুর্নীতির অভিযোগে কড়া আদালত (Sumit Roy)

শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, সরকারি জমি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বয়ানেও সুমিত রায়ের নাম উঠে এসেছে। সাক্ষীদের বক্তব্যেও তাঁর ভূমিকার উল্লেখ রয়েছে। সেই কারণেই তদন্তের এই পর্যায়ে আগাম জামিন দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে বলে মনে করেছে আদালত। ফলে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে।

Advertisement
Advertisement

চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে স্বস্তি (Sumit Roy)

অন্যদিকে, ডেবরা থানায় দায়ের হওয়া চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে। পাশাপাশি তদন্তকারী অফিসারের প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। অভিযোগ, ৩০ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তার মধ্যে ৬ লক্ষ টাকার লেনদেনও হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের আবহে তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়ের নামও বারবার সামনে আসছে। গত সপ্তাহেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দায়ের হওয়া তোলাবাজির মামলায় নিউ আলিপুরে সুমিত রায়ের ঠিকানায় পৌঁছয় পুলিশ। ওই এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ‘সেবাশ্রয়’-এর নামে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। এই আবহেই শালবনি জমি দুর্নীতি মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ এবং আগাম জামিন খারিজ। বাড়ল সুমিতের গ্রেফতারির আশঙ্কা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/04/abhijeet-dipke-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury