SSC Scam
SSC Scam

SSC Scam : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই পেল প্রসিকিউশনের অনুমোদন

Bengal Liberty : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা চালানোর জন্য প্রয়োজনীয় স্যাংশন পেয়ে গেল সিবিআই (SSC Scam)। সেই সংক্রান্ত নথিও আদালতে জমা দেওয়া হয়। ফলে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ধারায় বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আর কোনও আইনি বাধা থাকল-না। নতুন সরকারের এই সিদ্ধান্তে তদন্তে গতি এসেছে (SSC Scam)।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর অনুমোদনে কাটে জট (SSC Scam)

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রাক্তন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ টানাপোড়েনের পর নবান্ন থেকে ‘স্যাকশন ফর প্রসিকিউশন’-এর অনুমোদন দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুলশিক্ষা দফতরও এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে। আইন অনুযায়ী, কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ বা বিচার প্রক্রিয়া শুরু করতে সরকারের অনুমতির প্রয়োজন হয়। আগের সরকার সেই অনুমোদন না দেওয়ায় তদন্তে জট তৈরি হয়েছিল। অবশেষে সিবিআইয়ের অন্তত চারটি পৃথক মামলায় (RCO102022A0002, 0003, 0004 ও 0005) সেই বাধা কেটে গেল।

Advertisement
Advertisement

তালিকায় একাধিক প্রাক্তন কর্তা (SSC Scam)

সরকারি নির্দেশে জানানো হয়েছে, সিবিআইয়ের তদন্তে সংগৃহীত তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মামলাগুলি ‘প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট, ১৯৮৮’-এর ৭, ৭এ এবং ৮ নম্বর ধারার আওতায় রুজু করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন উপদেষ্টা ড. শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান ড. সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি ড. কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, প্রাক্তন চেয়ারপার্সন ড. শর্মিলা মিত্র, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও পর্ণা বসু এবং প্রাক্তন চেয়ারম্যান অশোককুমার সাহা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/05/delimitation-bill/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury