Chandra Kumar Bose : নেতাজির আদর্শে চন্দ্র বসুর নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’

Bengal Liberty: 

তৃণমূলে মোহ ভঙ্গ হয়েছে চন্দ্র বসুর। তাই এবার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন রাজনৈতিক দল গঠনের পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র কুমার বসু। সূত্র বলছে, নেতাজীর আদর্শে ‘আজাদ হিন্দ পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। দলের মেন্টর হিসেবে থাকতে পারেন চন্দ্র বসু। নেতাজির আদর্শকে সামনে রেখেই নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।

Advertisement
Advertisement

 

Chandra Kumar Bose

 

চন্দ্র বসু জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর থেকে নতুন দলের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এই তারিখ বেছে নেওয়ার পিছনেও রয়েছে নেতাজির ইতিহাস। ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু ‘আজাদ হিন্দ সরকার’ গঠনের ঘোষণা করেছিলেন। তাই সেই ঐতিহাসিক দিনটিকেই নতুন দলের সূচনার জন্য বেছে নেওয়া হয়েছে।

 

Chandra Kumar Bose জেন-জি – দের সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা

 

নেতাজির জন্মস্থান কটক থেকেই দলের পথচলা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান চন্দ্র বসু। প্রথম কর্মসূচিও কটকে হতে পারে। চন্দ্র বসুর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নেতাজিপ্রেমী মানুষ এবং নেতাজি-গবেষকদের একটি গোষ্ঠীও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

Chandra Kumar Bose
Chandra Kumar Bose

চন্দ্র বসুর দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ওড়িশা, গুজরাট, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যের নেতাজিপ্রেমী মানুষ তাঁকে নতুন রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, অর্থাৎ জেন-জি-কে সঙ্গে নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

Chandra Kumar Bose 

 

চন্দ্র বসুর রাজনৈতিক সফর অবশ্য একাধিক দলবদলে ভরা। ২০১৬ সালে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৬ ও ২০১৯ সালের নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ প্রায় সাত বছর বিজেপিতে থাকার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন। তবে মাত্র চার মাসের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূল ছাড়েন তিনি।

 

অল্প সময়ের জন্য ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও যুক্ত ছিলেন চন্দ্র বসু। এবার ‘আজাদ হিন্দ পার্টি’ কতটা রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারে, সেটাই দেখার। তবে নতুন দল গঠনের ক্ষেত্রে নেতাজীর আদর্শ ও মূল্যবোধ কতটা গুরুত্ব পায় সে দিকেও বিশেষ নজর রয়েছে সব মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ছত্রশাল কাণ্ডে ফের ধাক্কা, জামিন পেলেন না সুশীল কুমার!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury