Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal Case: টুলু মণ্ডলের শ্যালকের আরও এক বাড়ির হদিশ! তালাবন্ধ বাড়ির সামনে পুলিশের অপেক্ষা

Bengal Liberty: 

আবারও পুলিশের র‍্যাডারে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ। শনিবার বোলপুর শহরের খাসপাড়ায় টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বিলাসবহুল বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। তবে বাড়িতে কেউ না থাকায় এখনও ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। প্রয়োজনে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

মন্টু শেখের বাড়িতে হানা(Tulu Mondal Case)

 

সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনায় তোলপাড় করা ‘টুলুকাণ্ডে’ এবার বড়সড় মোড়। পলাতক খনি ব্যবসায়ী তথা ‘পাথরসম্রাট’ মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের অবৈধ সাম্রাজ্যের খোঁজে তল্লাশি চালিয়ে বীরভূমের খাসপাড়া এলাকায় মিন্টু শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, এই বিলাসবহুল বাড়িতেও টুলু মণ্ডলের সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, এই বাড়িতে রয়েছে সুইমিং পুলও।

 

 

বিরোধীদের প্রশ্ন(Tulu Mondal Case)

 

এর আগেও বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি এবং তাঁর শ্যালক মিন্টু শেখের বাড়িতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তল্লাশি চালিয়েছে। এবার মিন্টু শেখের আরও একটি বাড়ির হদিশ মিলল। তবে যতক্ষণ না বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে পুলিশ, ততক্ষণ কোনও বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে চাইছে না তদন্তকারীরা।

Tulu Mondal Case
Tulu Mondal Case

কুখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নাগালে পেতে তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। তবে টুলুকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের অনিচ্ছা রয়েছে বলে সরব হয়েছে রাজনৈতিক মহলের একাংশ। বিরোধীদের দাবি, পুলিশ চাইলে টুলুকে পাকড়াও করতে পারে। কারণ, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন টুলু মণ্ডলের আইনজীবী। ফলে টুলু মণ্ডল যে আড়ালে থেকেও নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমনই দাবি বিরোধীদের। তাহলে পুলিশ কোনওভাবেই তাঁকে ছুঁতে পারছে না কেন? এই প্রশ্নেই সরব বিরোধীরা।

 

 

Tulu Mondal Case

 

এদিকে, এই ঘটনায় সিউড়ির মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিউড়ির কল্পতরুপল্লিতে তাঁর বাড়িতে টানা ছ’ঘণ্টা তল্লাশি চালানোর পর তাঁকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। অভিযোগ, টুলু মণ্ডলের ব্যবসায় ব্যবহৃত একাধিক চালান বা ভুয়ো DCR ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করতেন এই সরকারি আধিকারিক। শনিবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ বাড়িতে জাতীয় পতাকা তুললেন না মমতা, নজর রাখলেন রেড রোডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury