Netaji Subhash Chandra Bose Seva Kendra
Netaji Subhash Chandra Bose Seva Kendra

Netaji Subhash Chandra Bose Seva Kendra : মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবে! রাজ্যে প্রথম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’-এর উদ্বোধন রাসবিহারীতে

Bengal Liberty

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে(Netaji Subhash Chandra Bose Seva Kendra)বিধানসভা কেন্দ্রগুলিতে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকায় এই সেবাকেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরই বাস্তবে রূপ পেতে শুরু করেছে এই উদ্যোগ।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী(Netaji Subhash Chandra Bose Seva Kendra)

প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৈরি হবে একটি করে সেবাকেন্দ্র। নাম দেওয়া হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’। সেখানে আবশ্যিক ভাবে থাকবে ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। সেবাকেন্দ্র পরিচালনার জন্য রাজ্য সরকারের তরফে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মূলত এই কেন্দ্রগুলিকে স্থানীয় বিধায়কদের জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আজ, ১৬ অগস্ট, কলকাতার লাউডন স্ট্রিটের কবি সাবিত্রী প্রসন্ন ও মনোহরপুকুর এলাকায় উদ্বোধন হতে চলেছে রাজ্যের প্রথম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’। সন্ধ্যা ৬টায় এই কেন্দ্রের উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। ১৬০ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের উদ্যোগেই এই সেবাকেন্দ্র তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্তের হাতেই শুভ সূচনা(Netaji Subhash Chandra Bose Seva Kendra)

তবে শুধু নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, সেবাকেন্দ্রের মাধ্যমে বিধায়ক এবং সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এলাকার যে কোনও স্তরের মানুষ সেখানে গিয়ে নিজেদের সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের কথা সরাসরি বিধায়কের কাছে জানাতে পারবেন।

Netaji Subhash Chandra Bose Seva Kendra
Netaji Subhash Chandra Bose Seva Kendra

ফলে একদিকে নেতাজির আদর্শ ও স্মৃতিকে সামনে রাখা, অন্যদিকে সরকারের সঙ্গে তৃণমূল স্তরের মানুষের যোগাযোগ আরও মজবুত করা—এই দুই লক্ষ্যেই এই সেবাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ধরনের কেন্দ্র স্থানীয় রাজনীতিতে জনসংযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। সেই সঙ্গে নেতাজির দেশপ্রেম ও জনসেবার ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury