Jadavpur University
Bengal Liberty : গত বুধবারের অশান্তির পর তিন দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কোনও পক্ষকেই নোটিস বা জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়নি বলেও জানা যাচ্ছে। এর মধ্যেই আজ যাদবপুরে গিয়ে CCTV ফুটেজ সংগ্রহ করতে পারে পুলিশ। তবে অশান্তির ঘটনায় পুলিশি তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর শুক্রবার দুপুরে ই-মেল করে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরেও তদন্তে দৃষ্টান্তমূলক কোনও অগ্রগতি হয়নি বলেই অভিযোগ (Jadavpur University)।

তদন্ত কমিটি নিয়ে জট (Jadavpur University)
অশান্তির ঘটনার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে চাপানউতোর চলছে। বৃহস্পতিবার থেকে কার্যত বন্ধ ছিল অধিকাংশ বিভাগের পঠনপাঠন। শনি ও রবিবারের ছুটির পর আজ, সোমবার, ফের খুলছে বিশ্ববিদ্যালয়। সব বিভাগেই পুনরায় ক্লাস শুরু হওয়ার কথা। তবে অশান্তির রেশ এখনও কাটেনি। তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় যে কমিটি তৈরি করেছিল, তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি অধ্যাপক শুভশঙ্কর সরকার। ফলে কমিটির নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আজ নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা।
এদিকে, আজ বিকেলেই যাদবপুরে মিছিলের ডাক দিয়েছে RSS-এর একাধিক সংগঠন। ABVP, ABRSM-সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা মিছিলে থাকবেন। বিকেল ৪টেয় দক্ষিণাপণ থেকে মিছিল শুরু হয়ে ৮বি বাসস্ট্যান্ডে শেষ হওয়ার কথা।

পুলিশি তদন্তে গতি কতটা? (Jadavpur University)
অশান্তির ঘটনায় পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর শুক্রবার দুপুরে ই-মেল করে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বাম ছাত্র সংগঠন এবং ABVP-ও পরস্পরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে। কিন্তু অভিযোগ দায়েরের পরেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কাউকে নোটিস পাঠানো বা জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়নি বলেও জানা গিয়েছে। ফলে তদন্তের গতি নিয়ে উঠছে প্রশ্ন।

এর মধ্যেই আজ তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে গিয়ে অশান্তির রাতের CCTV ফুটেজ সংগ্রহ করা হতে পারে। ইতিমধ্যেই ফুটেজের মাধ্যমে ১৯ অগস্ট রাতে ঢোকা বহিরাগতদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে SFI। CCTV ফুটেজ পুলিশের হাতে গেলে অশান্তির ঘটনায় কারা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখার ক্ষেত্রে তদন্তে নতুন দিশা মিলতে পারে।
আরও পড়ুন :
Highcourt on Abhishek : হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের! ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি

