Bengal Liberty : বিধানসভা ভোটে পালাবদলের পর মুর্শিদাবাদে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে (Manirul Islam)। একদিকে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী দলকে শক্তিশালী করতে একের পর এক যোগদান করাচ্ছেন। অন্যদিকে, দিল্লির পর্যবেক্ষক প্রকাশ জোশীর হস্তক্ষেপে সেই যোগদানই আটকে যাচ্ছে। ধুলিয়ানের পুরপ্রধান-সহ তৃণমূল নেতাদের যোগদান স্থগিত হওয়ার পর এবার নতুন করে চর্চায় ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। কংগ্রেসে ফিরতে প্রস্তুত তিনি। তবে অধীরের হাত ধরে নয়। সরাসরি দিল্লি বা কলকাতায় হাইকমান্ডের শীর্ষ নেতার হাত ধরে কংগ্রেসে ফিরতে চান মনিরুল (Manirul Islam)। অধীরের কটাক্ষ, “উনি বোম্বে, দিল্লি, নিউইয়র্ক যেখানে খুশি যেতে পারেন। কিন্তু রাজনীতি করতে হবে মুর্শিদাবাদে।”

টিকিট না পাওয়ার ক্ষোভ (Manirul Islam)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মইনুল হককে হারিয়ে তৃণমূলের টিকিটে ফরাক্কা থেকে জয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম। পাঁচ বছর পর বদলে যায় সমীকরণ। ২০২৬-এর নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর জায়গায় সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামকে ফরাক্কায় প্রার্থী করে শাসকদল। শেষ পর্যন্ত সেই আসনে কংগ্রেসের মোতাব শেখের কাছে পরাজিত হন আমিরুল।
অন্যদিকে, এসআইআরের জেরে কংগ্রেস প্রার্থী মোতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তালিকায় নাম ফেরাতে সক্ষম হয় মোতাব শিবির। তার আগে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের প্রার্থী হওয়ার আশায় একাধিকবার অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মনিরুল। কিন্তু মোতাবের নাম ভোটার তালিকায় ফিরে আসায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও বহরমপুরে অধীরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে দাবি মনিরুলের। কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি বলেই অভিযোগ। এরপর থেকেই অধীরের সঙ্গে তাঁর দূরত্ব আরও স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।
আরও খবর

সরাসরি হাইকমান্ডের মঞ্চে ফেরার বার্তা (Manirul Islam)
বুধবার দুপুরে কংগ্রেসে ফেরার কথা প্রকাশ্যে ঘোষণা করেন মনিরুল। তবে তাঁর বক্তব্যেই স্পষ্ট, এই প্রত্যাবর্তনে অধীর চৌধুরীর কোনও ভূমিকা রাখতে দিতে চান না তিনি। তাঁর দাবি, রাজ্য ও দিল্লি স্তরে ইতিমধ্যেই আলোচনা অনেকটাই এগিয়েছে। মনিরুলের কথায়, আগামী দু’তিন দিনের মধ্যেই কলকাতা অথবা দিল্লিতে বড় কোনও নেতার হাত ধরে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন তিনি। জেলা স্তরের কোনও নেতার হাত থেকে তিনি যোগদান করবেন না। অর্থাৎ, কংগ্রেসে ফিরলেও অধীর চৌধুরীর হাত ধরে ফিরছেন না ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তাঁর স্পষ্ট বার্তা, কলকাতা বা দিল্লিতে সরাসরি হাইকমান্ডের শীর্ষ নেতার হাত ধরেই কংগ্রেসে যোগ দেবেন তিনি।

https://bengalliberty.com/2026/08/26/school-education-system/


