Jadavpur University
Jadavpur University

Jadavpur University : ‘যাদবপুর’ নয়, এবার ‘ঋষি অরবিন্দ’! বিশ্ববিদ্যালয়ের নাম বদলের প্রস্তাব শর্বরীর

Bengal Liberty : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণাসেন মঞ্চে জাতীয়তাবাদী অনুষ্ঠানে দাঁড়িয়েই এই দাবি তোলেন তিনি। তাঁর যুক্তি, যাদবপুরের প্রতিষ্ঠার ভাবনা এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসের সঙ্গে ঋষি অরবিন্দের যোগ গভীর। তাই তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা উচিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্বরী মুখোপাধ্যায় ছাড়াও রাহুল সিংহরা। তবে উল্লেখযোগ্য ভাবে অনুষ্ঠানে দেখা যায়নি স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্যদের। আলোচনার বিষয়বস্তু জাতীয়তাবাদ ও আধুনিক ভারত হলেও বার বার উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ (Jadavpur University)।

Advertisement
Advertisement

ঋষি অরবিন্দের নামে নামকরণের দাবি (Jadavpur University)

শর্বরীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঋষি অরবিন্দের ঐতিহাসিক যোগ রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের আবহে বাঙালি মেধার বিকাশের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের ভাবনা তৈরি হয়েছিল। সেই পর্বে ঋষি অরবিন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তাঁর। তাই বিশ্ববিদ্যালয়ের নাম ঋষি অরবিন্দের নামে করার প্রস্তাব দেন বিজেপি বিধায়ক। তিনি জানান, “ঋষি অরবিন্দ ব্রিটিশের বিরুদ্ধে বাঙালিমেধার স্ফুরণ ঘটানোর জন্য এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ঋষি অরবিন্দের নামেই হওয়া উচিত বলে অনেক রাষ্ট্রবাদী মানুষ মনে করছেন।” বিধায়ক আরও বলেন, এই নিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। প্রয়োজনে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। সেই আবেদন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন জানানো হবে।

এদিন যাদবপুরের দেওয়াল লিখন নিয়েও সরব হন শর্বরী। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বারবার রাষ্ট্রবিরোধী বক্তব্য লেখা হচ্ছে। সেগুলি মুছেও ফেলা হচ্ছে। এরপরও একই ধরনের লেখা হলে ফের দেওয়াল সাদা করার হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement
Advertisement

দেওয়াল লিখন ঘিরে কড়া বার্তা (Jadavpur University)

অন্যদিকে, রাহুল সিনহও যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দেন। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে হিটলার, মুসোলিনি এবং আরএসএসকে লক্ষ্য করে দেওয়াল লিখন হয়েছে। মাওবাদী, নকশালবাদী বা ভারতবিরোধী শক্তিকে বিশ্ববিদ্যালয়ে জায়গা দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। রাহুলের বক্তব্য, এদিন বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, ‘বন্দে মাতরম’ ধ্বনি উঠেছে এবং জাতীয় পতাকা উড়েছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। যাদবপুরের নাম ও ঐতিহ্য কোনওভাবেই ‘খারাপ’ হতে দেওয়া হবে না বলে দাবি করেন বিজেপির এই সাংসদ।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/04/ranjit-mallick/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury