Bengal Liberty
প্রত্যাশা মতোই কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে(Manchester City)হারিয়ে তিন এ তিন করল ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবলের প্রদর্শনী। এক সিটির সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলো আরেক সিটি।

সিটির বিকল্প নেই(Manchester City)
খেলা দেখেই মনে হচ্ছিলো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এফসি পোর্টো ও আগামীকাল রবিবার ম্যানচেস্টার ডার্বির প্রস্তুতি পর্ব এই ম্যাচ দিয়েই তার অনুশীলন করল ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচেই কভেন্ট্রি সিটির কাউকেই খুঁজে পাওয়া গেলো না। নিজেদের মধ্যে প্রস্তুতি করেই হালান্ডের গোলে ১-০ ব্যবধানে জয়ী সিটি।
প্রথমঅর্ধেই জয় নিশ্চিত(Manchester City)
রেফারির বাঁশি সঙ্গে সঙ্গে কিক অফ। ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেই পাসিং ফুটবলের অন্যান্য নজির সৃষ্টি করল এনজো মারেস্কার দল। যেন মনে হচ্ছিলো হালান্ডরা একাই ফুটবল খেলছে। ঠিক সুযোগকে কাজে লাগিয়ে অসাধারণ গোলের সাহায্যে ২৫ মিনিটের মাথায় আরলিং হালান্ডের অসাধারণ গোলে জয় তুলে নিলো সিটি। প্রথম অর্ধের খেলার পরেই নিয়মরক্ষার জন্যই দ্বিতীয় অর্ধের খেলা হল। যদিও আরও বেশি গোলে যেটা উচিত ছিল, এমনটাই মত ফুটবলপ্রেমীদের।
আরও খবর

পয়েন্টস টেবিলের শীর্ষে সিটি, সামনে বড় পরীক্ষা(Manchester City)
পেপ গার্দিওলার যাওয়ার পর এনজো মারেস্কার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার পরেই নানাদিক থেকে উড়ে আসে সমালোচনার ঝড়। অনেকে এই দাবিও করে ২০০০ সালের যুগে ফিরে গেলো এক সময়কার চ্যাম্পিয়ন দল।কিন্তু ফুটবল খেলাটা কখনোই কাগজে-কলমে খেলা হয় না। ফুটবল মাঠেই ম্যাচের চূড়ান্ত ফয়সালা হয়। সেইদিক দিয়ে ম্যানচেস্টার সিটি তিন ম্যাচে জয় পেয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের শীর্ষে। সবে প্রতিযোগিতা শুরু হলেও ম্যাচের গতি প্রমাণ করে দিয়েছে দল হিসেবে ম্যানচেস্টার সিটি ঐক্যবদ্ধ হয়েই কাজ করছে। আগামী রবিবার ম্যানচেস্টার ডার্বিতেও কি জয়ের ধারা বজায় রাখতে পারবে ম্যানচেস্টার ব্লু, সেইদিকেই থাকবে সবার নজর।



