(Imran Khan Health Concern)
(Imran Khan Health Concern)

Imran Khan Health Concern: সুনীল গাভাসকর ও কপিল দেবদের চিঠির প্রেক্ষিতে ইমরান খান নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Bengal Liberty, Kolkata:

অবশেষে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের চিকিৎসা নিয়ে মুখ খুললেন। আন্তর্জাতিক মানের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য। এই পদক্ষেপকে একদম সঠিক বলেই মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Imran Khan Health Concern
Imran Khan Health Concern

ঘটনার প্রেক্ষাপট (Imran Khan Health Concern)

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। গত কয়েক মাস ধরে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে, বিশেষ করে ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারানো নিয়ে রিপোর্ট এসেছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি কারাগারে রয়েছেন। তিনি একাধিক দুর্নীতির মামলায় ৩১ বছরের সাজা ভোগ করছেন। এই পরিস্থিতিতে প্রায় ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে “প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের আবেদন” শিরোনামে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে সুনীল গাভাসকর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, মাইক আর্থারটন, অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, ডেভিড গোয়ারসহ বহু কিংবদন্তি স্বাক্ষর করেছেন। তবে পাকিস্তানের কোনও প্রাক্তন অধিনায়ক এতে সাইন করেননি। চিঠিতে তারা লিখেছেন, ক্রিকেটার হিসেবে আমরা জানি সম্মান, ন্যায্যতা এবং মর্যাদা কেবল মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। ইমরান খানের মতো প্রাক্তন নেতা ও আন্তর্জাতিক খেলোয়াড়কে মানবিক আচরণ এবং প্রাপ্য সম্মান দেওয়া উচিত।

Imran Khan Health Concern
Imran Khan Health Concern

সৌরভের মন্তব্য (Imran Khan Health Concern)

অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী তিনি বলেন, “প্রাক্তন অধিনায়কদের পদক্ষেপ একদম সঠিক। ইমরান প্রথমে ক্রিকেট দলের অধিনায়ক, পরে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছেন। তাঁর যত্ন নেওয়া উচিত, এবং আমি আশা করি সেই চিকিৎসা তিনি পাবেন।”

Imran Khan Health Concern
Imran Khan Health Concern

রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে ইমরান খানের চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তীব্র হচ্ছে তবে। প্রশ্ন হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়া একজন খেলোয়াড়ের সঙ্গে কীভাবে এমন আচরণ চলতে পারে?

তবে এবার নজর যাচ্ছে পাকিস্তান প্রশাসনের দিকে প্রাক্তন অধিনায়ক ও বিশ্ব ক্রীড়া আইকন হিসেবে ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে তারা কতটা দায়িত্বশীল হবেন, সেটাই এখন দেখার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury