Educated Unemployment Crisis
Bengal Liberty, Kolkata:
এই রাজ্যে কর্মসংস্থানের বাস্তব চিত্র নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও বহু তরুণ-তরুণী কাজের সুযোগ না পেয়ে এখন বেকার ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। রাজ্যজুড়ে ভাতার লাইনে দাঁড়ানো শিক্ষিত যুবকদের ছবি পরিস্থিতির গভীর সংকটকেই সামনে আনছে।

উচ্চশিক্ষা থেকেও চাকরি অধরা (Educated Unemployment Crisis)
ডাক্তারি পড়ুয়া, ইঞ্জিনিয়ার, এম-টেক ডিগ্রিধারী, ফ্যাশন ডিজাইনা বিভিন্ন পেশার জন্য প্রস্তুত হওয়া শিক্ষিত যুবকদের এখন দেখা যাচ্ছে ভাতা নেওয়ার লাইনে। বহু পরিবার সন্তানের পড়াশোনার জন্য বিপুল অর্থ খরচ করলেও চাকরি না মেলায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তাদের।

এমবিএ করেও বেকারত্বের ধাক্কা (Educated Unemployment Crisis)
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এমবিএ-র মতো উচ্চমূল্যের পেশাগত কোর্স শেষ করেও কাজের সুযোগ মিলছে না কোনও জায়গায়। ফলে মাসিক ভাতার টাকাই এখন সাময়িক ভরসা হয়েই দাঁড়িয়েছে। তবে অনেকেই বলছেন, ভাতা কখনই চাকরির বিকল্প হতে পারে না, এটি কেবল সাময়িক সহায়তা।

প্রযুক্তি শিক্ষাতেও কাজের নিশ্চয়তা নেই Educated Unemployment Crisis
উচ্চ প্রযুক্তিগত ডিগ্রি নিয়েও বহু যুবক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেও অনেকেই দীর্ঘদিন বেকার অবস্থায় রয়েছেন বলে অভিযোগ উঠছে।
রাজ্যজুড়ে একই চিত্র Educated Unemployment Crisis
শহর থেকে জেলা— সর্বত্র একই ছবি সামনে আসছে। যাঁদের কর্পোরেট বা সরকারি চাকরির ইন্টারভিউ লাইনে থাকার কথা, তাঁদেরই এখন ভাতা প্রকল্পের রেজিস্ট্রেশন লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে সামাজিক সংকোচে পরিবারের সদস্যদের পাঠিয়ে আবেদন করানোর ঘটনাও সামনে আসছে।
রাজনৈতিক চাপানউতোর শুরু Educated Unemployment Crisis
এই পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিরোধীরা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলছে, পাল্টা যুক্তি দিচ্ছে শাসক শিবির। তবে দীর্ঘ লাইনে দাঁড়ানো শিক্ষিত যুবসমাজের ছবি কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।
গণতান্ত্রিক কাঠামোয় কর্মসংস্থানের গুরুত্ব Educated Unemployment Crisis
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ভাতা নয়, স্থায়ী কর্মসংস্থান তৈরি করাই দীর্ঘমেয়াদে অর্থনীতি ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কর্মসংস্থানের সুযোগ না বাড়লে শিক্ষিত যুবসমাজের হতাশা বাড়তে পারে পরবর্তী কালে।তবে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন—ভোটের আগে এই ধরনের প্রকল্প চালু বা জোরদার করা কি বাস্তব উন্নয়ন, নাকি রাজনৈতিক কৌশল?ভাতা কি ভবিষ্যতের স্থায়ী সমাধান, নাকি শুধু সাময়িক সহায়তা?
এই বিতর্ক এখন শুধুমাত্র রাজনীতি নয়, বরং অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন হিসেবেও সামনে আসছে।
তবে এই পরিস্থিতিতে এখন নজর রাজ্য প্রশাসন ও নীতিনির্ধারকদের দিকে,কর্মসংস্থানের বাস্তব সমাধান কত দ্রুত সামনে আসে, সেটাই এখন বড় প্রশ্ন।
