Murshidabad Mystery Death
Bengal Liberty Desk :
মুর্শিদাবাদে প্রায়ই চোখে পড়ে বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর ঘটনা! এর মধ্যেই বুধবার এর এই ঘটনায় শোরগোল পরে যায় হরিহর থানা এলাকায়।
এই ঘটনার সিদ্ধান্তে পৌঁছতে দেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ।

কী ঘটেছিলো সেই রাতে? Murshidabad Mystery Death
বাচ্চা থেকে বয়স্ক এই সমাজে সুরক্ষিত নয় কেউ ই, শেষ মেশ বাদ যাচ্ছেন না প্রতিবন্ধী মহিলারাও!
পুলিশ সূত্রে অনুমান, মৃতার বয়স ৪০ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ তার এক আত্মীয় র বাড়িতে গিয়েছিলেন তিনি। মাঝে কেটে যায়, বেশ অনেকটা সময়।
মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় চিন্তায় খোঁজখবর নিতে শুরু করেন পরিবারের লোকেরা। পুরো এলাকায় তল্লাশি চালানোর পর কলাবাগানে যুবতীর অর্ধ নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
তদন্ত সাপেক্ষ Murshidabad Mystery Death
যুবতীর বাবা, মার দাবি,খুন করা হয়েছে তাদের মেয়েকে। এই অস্বাভাবিক মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা গ্রামবাসী। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে
