EC Removes 7 Jawans
Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: ভোটের আগে প্রস্তুতি ক্রমশ তুঙ্গে উঠছে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly elections 2026)। যদিও এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি ভারতের নির্বাচন কমিশন, তবুও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ভোটের আগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই রাজ্যকে এ বিষয়ে বার্তাও পাঠানো হয়েছে (Central Forces Deployed in WB)।
দুই দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় (Central Forces Deployed in WB)

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকেই বাংলায় আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এই বাহিনীর মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি (Central Forces Deployed in WB)।
এরপর দ্বিতীয় দফায় আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পৌঁছবে। সেই দফায় ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে। সব মিলিয়ে আপাতত মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে বাহিনী। রাজ্যের কোথায় কত কোম্পানি মোতায়েন হবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা করতে রাজ্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে কেন্দ্র (Central Forces Deployed in WB)।
চূড়ান্ত ভোটার তালিকার আগে নিরাপত্তা প্রস্তুতি (Central Forces Deployed in WB)

এদিকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার পরেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর (Central Forces Deployed in WB)।
আরও পড়ুন (Central Forces Deployed in WB)
বেলডাঙায় সন্ত্রাসের ঘটনায় হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামালা, (Dual PIL filed at HC on Beldanga Violence) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
CEO office security increase: সিইও দপ্তরের নিরাপত্তায় কমিশনের বিশেষ জোর, কেন্দ্রীয় বাহিনীর বলয়ে থাকবে আধিকারিকরা
এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, রাজ্যের মানুষ ভয়ের মধ্যে রয়েছেন এবং অনেকেই কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন যাতে ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে হয়। দিলীপের মতে, মানুষের আস্থা ফেরাতে এবং ভোটাধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকা প্রয়োজন (Central Forces Deployed in WB)।
