Israel Attack Lebanon
Bengal Liberty, Kolkata :
সংঘর্ষবিরতির চুক্তি কার্যত উপেক্ষা করেই লেবাননে ফের বিমানহানা চালাল ইজরায়েল (Israel Attack Lebanon) । শুক্রবার গভীর রাতে বেকা উপত্যকার বালবেক এলাকায় ( Baalbek area) চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার (Government of Lebanon) ও সেনার সূত্র। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে এই তথ্য সামনে এসেছে। ঘটনার পর থেকেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বালবেক এলাকায় বিমানহানা (Israel Attack Lebanon)
এই হামলার কথা স্বীকার করেছে তেল আভিভও। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একাধিক ঘাঁটি লক্ষ্য করে এই বিমানহানা চালানো হয়েছে। লেবানন সেনার একটি সূত্রের দাবি, বালবেক এলাকায় হিজবুল্লার একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয় ( Israel Hezbollah Conflict) এবং তাতে সংগঠনের প্রথম সারির এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন বিতর্ক (Israel Attack Lebanon)
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে গাজায় ইজরায়েলি সামরিক অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননে সক্রিয় হিজবুল্লা তেল আভিভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এরপর প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে গত বছরের শুরুতে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া এবং নতুন করে আক্রমণ না চালানোর কথা উল্লেখ ছিল। তবে সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আগেও উঠেছিল।
📷 https://t.co/gn6wTNkVPn
Trump Tariff Policy Verdict: শুল্কনীতি নিয়ে এবার বড় ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | Bengal Liberty#DonaldTrump #tariffs #USPresident #tariffs #bengalliberty pic.twitter.com/fzStBM8mkC— Bengal Liberty (@bengalliberty1) February 21, 2026
গত নভেম্বরেই রাষ্ট্রপুঞ্জ অভিযোগ করে জানিয়েছিল, যুদ্ধবিরতির পরেও ইজরায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে লেবাননে নতুন করে ইজরায়েলি হামলা অস্থিরতা আরও বাড়িয়ে দিল।
