Andhra Pradesh Water Contamination
Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি: মধ্যভারতের পর এবার দক্ষিণ ভারতে বিষাক্ত জলের আতঙ্ক (Contaminated drinking water incident)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরের ভোগীরথাপুরা, মহৌ এলাকার বিষাক্ত জলের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশে। শ্রীকাকুলাম জেলায় দূষিত পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত অন্তত ৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১ জনের মৃত্যু হয়েছে (Waterborne disease outbreak)। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে (Andhra Pradesh Water Contamination)।
দূষিত জল খাওয়ার পরই একের পর এক অসুস্থ (Andhra Pradesh Water Contamination)

স্থানীয় বাসিন্দাদের দাবি, পানীয় জল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের শরীরে সমস্যা দেখা দিতে শুরু করে। পেটব্যথা, বমি, মাথা ঘোরা, এরকম নানা উপসর্গ নিয়ে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই বহু বাড়িতে একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় এলাকায় হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন জানা যায়, আক্রান্তদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে (Andhra Pradesh Water Contamination)।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। শ্রীকাকুলামের জেলা স্বাস্থ্য আধিকারিক কে. অনিতা জানান, দাম্মালা ভিড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ওই এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জলের দূষণের কারণেই এই অসুস্থতা, না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে (Andhra Pradesh Water Contamination)।

অসুস্থ একাধিক (Andhra Pradesh Water Contamination) বর্তমানে হাসপাতালে ভর্তি ৭০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে (Hospitalized after drinking water)। প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে আর কেউ অসুস্থ হয়েছেন কি না। বাসিন্দাদের শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় আপাতত জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের জন্য ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন (Andhra Pradesh Water Contamination)
উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর (Andhra Pradesh Water Contamination)

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি জেলা প্রশাসনকে পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন এবং আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন (Andhra Pradesh Water Contamination)।
উল্লেখ্য, গত মাসেই ইন্দোর এবং খারগোন জেলায় দূষিত জল পান করে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। ইনদওরে ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয় এবং ২০০- এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন (Madhya Pradesh water contamination case)। পরে অভিযোগ ওঠে, জলের পাইপলাইনে ফাটল থাকায় সেখান দিয়ে শৌচাগারের জল মিশে গিয়েছিল, যার ফলেই সেই দুর্ঘটনা ঘটে। তার কিছুদিন পর ইন্দোরের মহৌ এলাকায় (Mhow area of Indore) অন্তত ২২ জন দূষিত বা ‘বিষাক্ত’ জল পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। অন্ধ্রপ্রদেশের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে (Andhra Pradesh Water Contamination)।
