3 Arrested in Howrah Shootout Case
3 Arrested in Howrah Shootout Case

ভোটের আগেই রক্তাক্ত হাওড়া! (Howrah Golabari Murder) দুষ্কৃতীদের ‘রাজনৈতিক ছত্রছায়া’-র অভিযোগে কাঠগড়ায় তৃণমূল, আক্রান্ত সাংবাদিক

Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি, হাওড়া: এখনও ঘোষণা হয়নি ভোটের নির্ঘণ্ট! তার আগেই শাসক দলের বাড়বাড়ন্তের দৃষ্টান্ত প্রকাশ্যে। ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল উত্তর হাওড়ার প্রকাশ্য গুলিকাণ্ড (Golabari Pilkhana Murder)। ভোরের আবছা আলোতে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুন, আর সেই ঘটনার পরই সামনে আসছে শাসকদলের সঙ্গে মূল অভিযুক্তের ঘনিষ্ঠতার প্রমাণ (Alleged Links with All India Trinamool Congress)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছ, রাজ্যে কি দুষ্কৃতীরা রাজনৈতিক ছত্রছায়াতেই বাড়বাড়ন্ত করছে? এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দল তৃণমূল-কংগ্রেসকে। অপরদিকে প্রশ্ন তুলতেই রাস্তায় মার খেতে হল সংবাদমাধ্যমের প্রতিনিধিকে (Howrah Golabari Murder)।

প্রকাশ্য খুন, তবু গ্রেফতার নয়—কোথায় প্রশাসনের তৎপরতা (Howrah Golabari Murder)?

Howrah Golabari Murder
Howrah Golabari Murder

উত্তর হাওড়ার হাওড়া গোলাবাড়ির পিলখানায় ভোর ৪টা ১০ নাগাদ প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ২৭ বছর বয়সি প্রোমোটার শফিক খানকে (Safiq Khan Murder Case)। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চিহ্নিত করা গেলেও ১২ ঘণ্টার বেশি সময় কেটে যাওয়ার পরও গ্রেফতার হয়নি কেউই। যা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিরোধীদের দাবি, রাজনৈতিক ছায়া থাকলেই যেন তদন্তের গতি মন্থর হয়ে যায়। ক্ষমতার সঙ্গে সম্পর্ক থাকলেই মিলছে বাড়তি সুবিধা? নাকি আসন্ন নির্বাচনে এই দুষ্কৃতীদের কাজে লাগে বলে লুকিয়ে রাখা হচ্ছে রাজনীতির ছত্রছায়ায় (Howrah Golabari Murder)?

অভিযুক্তের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ (Howrah Golabari Murder)

Howrah Golabari Murder
Howrah Golabari Murder

সূত্রের খবর, মূল অভিযুক্ত হারুন খানকে (Accused Harun Khan) একাধিকবার শাসকদলের কর্মসূচিতে দেখা গিয়েছে। এমনকি উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর প্রচার কর্মসূচিতেও তাঁর উপস্থিতির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিরোধীরা বলছে, এটাই প্রমাণ করে কীভাবে এলাকার দুষ্কৃতীরা রাজনৈতিক ছত্রছায়া পেয়ে নিজেদের প্রভাব বাড়িয়ে তোলে। অভিযোগ উঠছে,দলীয় প্রভাব থাকলে অপরাধীরাও নিজেদের অস্পৃশ্য মনে করতে শুরু করে (Howrah Golabari Murder)।

আক্রান্ত সাংবাদিক (Howrah Golabari Murder)-

Howrah Golabari Murder
Howrah Golabari Murder

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন ABP আনন্দর সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়, নাকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ। চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকেও হুমকি দেওয়ার কথা সামনে এসেছে। গণমাধ্যমের উপর এই হামলা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কারণ, সাংবাদিকদের ওপর আক্রমণ মানে শুধু একটি ব্যক্তির উপর হামলা নয়, এটা তথ্য প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। বিরোধীদের দাবি, “একটাই সমাধান দিদিকে তাড়ান” (Howrah Golabari Murder)।

আরও পড়ুন (Howrah Golabari Murder)-

ভোরের নীরবতা ভাঙল গুলির শব্দে! (Howrah Golabari Murder) গোলাবাড়িতে প্রোমোটারকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন

Murshidabad Shooting Incident: খেলার অপরাধে চলল গুলি, ফুটবল বাড়িতে ঢোকায় শিশুদের লক্ষ্য করে গুলি স্কুল শিক্ষকের!

এক্স হ্যান্ডলে সরব সুকান্ত (Howrah Golabari Murder)

 

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডলে সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর পোস্ট করে লিখেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আবারও আক্রমণের মুখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। প্রকাশ্যে এই হামলার পরও পুলিশ প্রশাসনের তরফে এখনও কঠোর পদক্ষেপ দেখা যায়নি।” এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি (Howrah Golabari Murder)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury