PM Modi 100 Million Instagram
Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি: ইন্সটাগ্রামের ডিজিটাল জগতে আজ নতুন ইতিহাস গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার তিনি প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করলেন। ২০১৪ সালে প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে সক্রিয় ও এনগেজিং স্পেসে পরিণত হয়েছে (PM Modi 100 Million Instagram)।
কে কোন স্থানে (PM Modi 100 Million Instagram)?

চমকপ্রদ দিকটি হল, মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর ফলোয়ার্সের সংখ্যা মোদির ফলোয়ার্সের অর্ধেক মাত্র। রাষ্ট্রনেতাদের মধ্যে ফলোয়ার্সের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ৪৩.২ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট Joko Widodo (১৫ মিলিয়ন), চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট Luiz Inácio Lula da Silva (১৪.৪ মিলিয়ন) এবং পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan (১১.৬ মিলিয়ন)।
এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট Javier Milei-এর ফলোয়ার্স ৬.৪ মিলিয়ন। ভারতের রাজনৈতিক মহলে তুলনামূলকভাবে মোদি সবচেয়ে এগিয়ে আছেন। রাজ্য পর্যায়ে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath-এর ফলোয়ার্স ১৬.১ মিলিয়ন এবং কংগ্রেসের সংসদ সদস্য ও বিরোধী দলনেতা Rahul Gandhi-এর ফলোয়ার্স ১২.৬ মিলিয়ন (PM Modi 100 Million Instagram)।
আরও পড়ুন (PM Modi 100 Million Instagram)
PM Narendra Modi: ইজরায়েলের সংসদের সর্বোচ্চ সম্মান মোদির হাতে, নেসেট স্পিকারের কণ্ঠে মোদি-স্তুতি
কংগ্রেসকে কোণঠাসা করে TMC-র প্রশংসায় মোদি (PM Modi Congress row)!

এই মাইলফলক প্রমাণ করে, ডিজিটাল রাজনীতিতে মোদির প্রভাব এখন বিশ্বব্যাপী স্বীকৃত। ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার্স স্পর্শ করে তিনি একমাত্র রাজনৈতিক নেতা, যিনি সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন (PM Modi 100 Million Instagram)।


