T20 World Cup (India vs Zimbabwe)
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করলো প্রোটিয়ারা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গি অবলম্বন করেন উইন্ডিজ ব্যাটাররা, কিন্তু তাড়াতাড়ি রান তুলতে গিয়ে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নের পথে হাঁটেন। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ১৭৬ রানে ৮ উইকেট। Lungi Ngidi ৩০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন (T20 World Cup)।
জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী এইডেন মার্করাম মাত্র ৪৬ বলে অনবদ্য ৮২ রানের ইনিংস খেলে ৯ উইকেটের জয় পকেটে তোলে আফ্রিকান বাহিনী। খুব সহজেই সেমির দরজা ভেঙে ঢুকে গেলো দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে গ্রুপ–১-এর আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সুপার এইটের প্রথম জয় তুলে নিলো ভারত। টস হেরে ব্যাটিং করে ভারত। সঞ্জু আর অভিষেক ওপেনিংয়ে, ওয়ান ডাউনে ঈশান—সব ব্যাটারই পুরোপুরি ছন্দে ছিলেন। অভিষেকের ৫৫, হার্দিকের ৫০ আর তিলকের ৪৪ রানের উপর দাঁড়িয়ে ভারত ২৫৭ রানের বিশাল পাহাড়সম স্কোর দাঁড় করায় জিম্বাবোয়ের সামনে।
Brian Bennett-এর অসাধারণ এক ইনিংস—৯৭ রানে অপরাজিত হয়ে শেষ করেন তিনি। ২০ ওভারে জিম্বাবোয়ে ১৮৪/৬। ৭২ রানে জয় তুলে নিলো মেন ইন ব্লুরা, কিন্তু ম্যাচ শেষেও অনেক প্রশ্ন রয়ে গেলো।
ম্যাচের পরেও প্রশ্ন (India vs Zimbabwe)!

৭২ রানে ম্যাচ জিতেও প্রশ্নমালা আরও বৃদ্ধি পেলো। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে চোখ রাখলে দেখা যাবে—
- দক্ষিণ আফ্রিকা – ২ ম্যাচ, ৪ পয়েন্ট, ১ নং, NRR +২.৮৯০
- ওয়েস্ট ইন্ডিজ – ২ ম্যাচ, ২ পয়েন্ট, ২ নং, NRR +১.৭৯১
- ভারত – ২ ম্যাচ, ২ পয়েন্ট, ৩ নং, NRR -০.১০০
ভারত ম্যাচ জিতেও ৩ নম্বরে রইলো। ২৫৭ রান করেও মাত্র ৭২ রানে জয়—কেন জিম্বাবোয়েকে আরও বেশি রানে হারানো গেলো না? কেন শিবম দুবেকে দিয়ে ওভার করানো হলো, যেখানে বুমরাহ ও হার্দিকের ওভার বাকি ছিল? এই প্রশ্নগুলোই মাথাচাড়া দিয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মনে।
আরও পড়ুন (T20 World Cup)
Real Madrid defeats Benfica in UCL: অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ! বেনফিকাকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করলেন ভিনিসিয়ুসরা।
SriLanka’s exit from T20 World Cup: আয়োজক দেশ শ্রীলঙ্কার বিশ্বকাপ থেকে বিদায়!
সেমিফাইনালের সোজা অঙ্ক (India vs Zimbabwe)

আগামী রবিবারের ইডেন গার্ডেন্স এ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের জন্যই ভার্চুয়াল সেমিফাইনাল। একদম সোজা হিসেব—দক্ষিণ আফ্রিকা সেমিতে নিজের জায়গা পাকা করে ফেলেছে। তার মানে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি শুধু একটি নিয়মরক্ষার ম্যাচ।
কিন্তু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ মরণ-বাঁচন লড়াই। যে দল জিতবে, সে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। যে দল হারবে, তার জন্য বিশ্বকাপ শেষ (T20 World Cup)।
রবিবারের মাস্ট-উইন ম্যাচের জন্য টগবগ করছে ইডেন গার্ডেন্স। আপনি প্রস্তুত তো হাই-ভোল্টেজ ম্যাচের জন্য?

