Chandra Grahan in Holi
Bengal Liberty Desk, ৩ মার্চ:
এবারের দোলপূর্ণিমা(Chandra Grahan in Holi) একটু আলাদা । আজ, মঙ্গলবার দুপুরেই আকাশে দেখা দেবে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—রঙ খেলা কি থামাতে হবে? দোলের পুজো করা যাবে তো? শাস্ত্রীয় নিয়ম কী বলছে, জেনে নিন বিস্তারিত।
গ্রহণের সময়সূচি এক নজরে (Chandra Grahan in Holi)
উপচ্ছায়া স্পর্শ: দুপুর ২টা ১৩ মিনিট
পূর্ণ গ্রহণ শুরু: বিকেল ৩টা ২০ মিনিট
সমাপ্তি: সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট
উপচ্ছায়া ত্যাগ: সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট
মোট সময়কাল: প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট
এদিকে দোলপূর্ণিমা তিথি শুরু হয়েছে ২ মার্চ বিকেল ৫টা ৫৭ মিনিটে এবং শেষ হচ্ছে ৩ মার্চ বিকেল ৫টা ০৮ মিনিটে। অর্থাৎ তিথির মধ্যেই গ্রহণের যোগ।

কোথায় দেখা যাবে এই গ্রহণ? (Chandra Grahan in Holi)
ভারতের পূর্বাঞ্চলে আকাশ পরিষ্কার থাকলে গ্রহণ তুলনামূলক স্পষ্ট দেখা যেতে পারে। পশ্চিম ও উত্তর ভারতে আংশিক দৃশ্য মিলতে পারে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার কিছু অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।
রঙ খেলায় কি বাধা আছে?
জ্যোতিষ মতে, গ্রহণ চলাকালীন সময়কে অশুভ ধরা হয়। তাই বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত রং খেলা বা কোনও মঙ্গলজনক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল— গ্রহণ শুরু হওয়ার আগে সকালবেলা রঙ খেলা বা দোলের আচার পালনে বাধা নেই। গ্রহণ শেষ হলে আবারও রঙ খেলায় ফিরতে পারেন। আগামীকাল, বুধবার হোলির দিন, রঙ খেলায় কোনও নিষেধ নেই।

দোলের পুজো করা যাবে?(Chandra Grahan in Holi)
পূর্ণিমা তিথি যেহেতু আগের দিন থেকেই শুরু হয়েছে, অনেকেই গতকাল, সোমবার সন্ধ্যাতেই রাধা-কৃষ্ণ বা সত্যনারায়ণ পুজো সেরে নিয়েছেন। এবং আজ ৩ মার্চ, মঙ্গলবার সকালেও পুজো করা সম্ভব, যদিও সূতক চলবে ভোর ৬টা ২০ মিনিট থেকে। কিন্তু একবার গ্রহণ শুরু হয়ে গেলে তা শেষ না হওয়া পর্যন্ত কোনও শুভ অনুষ্ঠান, বিয়ে সংক্রান্ত কাজ বা পূজা এড়িয়ে চলাই শাস্ত্রসম্মত।
গ্রহণকালে কী মানবেন?
১. গ্রহণের আগে খাওয়া-দাওয়া সেরে নেওয়া ভাল।
২. রান্না করা খাবার ও পানীয় জলে তুলসীপাতা রেখে দিন।
৩. গ্রহণ শেষে স্নান করে দান-ধ্যান করলে শুভ ফল মিলতে পারে।
৪. ইষ্টদেবতার নাম জপ বা ধ্যান করা উত্তম বলে মত।
৫. অসুস্থ, শিশু বা প্রবীণদের ক্ষেত্রে কঠোর নিয়ম মানা বাধ্যতামূলক নয়।

👉 https://t.co/8Lj0sEFNmi
Dol Yatra 2026: দোল পূর্ণিমার আনন্দ আর আবিরের রঙের মাঝেই আজ ঘামঝরানো গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী | Bengal Liberty#Dolyatra #Holi2026 #weather #WeatherAlert #BengalLiberty pic.twitter.com/KzlS0hRw6M— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
কোন রাশির উপর প্রভাব? (Chandra Grahan in Holi)
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সিংহ, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল, তাদের মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়তে পারে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া অতএব আতঙ্কের কারণ নেই। সচেতন থাকুন, আকাশের এই বিরল দৃশ্য উপভোগ করুন।
আতঙ্ক নয়, সচেতনতা
চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু নিয়ম মানার কথা বলা হলেও, তা যেন কারও অসুবিধার কারণ না হয় এ কথাও মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। তাই রঙের উৎসব উপভোগ করুন, তবে গ্রহণের নির্দিষ্ট সময়টুকু মাথায় রেখে পরিকল্পনা করুন দোলের আনন্দ।
আরও পড়ুন :
Suvendu Adhikari Dol Purnima: দোলের রঙে ভক্তির জোয়ার ভবানীপুরে, শোভাযাত্রায় সামিল শুভেন্দু অধিকারী
