WB DA Protest Strike
Bengal Liberty Desk, ১২ মার্চ, কলকাতা: নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক গুরুত্ব। স্বভাবতই আসন্ন নির্বাচনে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক দাবিকে অপর এক শক্তিশালী হাতিয়ার করে তুলতে চাইছে বিজেপি। তাই ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে ডিএ- এর প্রতিবাদে ফের একবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। যা সরাসরি সমর্থন করল বিজেপি। এই ধর্মঘট সমর্থনের বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB DA Protest Strike)।
সুপ্রিম কোর্টের নির্দেশ, তবু বকেয়া ডিএ পরিশোধ হয়নি (WB DA Protest Strike)

আগামীকাল, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। মূল দাবি, বকেয়া মহার্ঘভাতা বা ডিএ দ্রুত পরিশোধ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের এখনও ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানো বাকি রয়েছে। কিন্তু সেই অর্থ পরিশোধের পরিবর্তে রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আগামীকাল, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ধর্মঘট রুখতে তৃণমূল সমর্থিত সংগঠনের তৎপরতা (WB DA Protest Strike)
অন্যদিকে ধর্মঘট ব্যর্থ করতে সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। শাসকদল তৃণমূল সমর্থিত এই সংগঠনের দাবি, তারা ধর্মঘটের বিরোধী এবং সরকারি পরিষেবা স্বাভাবিক রাখার পক্ষে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মীরা যাতে নিয়মিত দফতরে আসতে পারেন এবং স্কুল-কলেজ স্বাভাবিকভাবে খোলা থাকে, তা নিশ্চিত করতে জেলায় জেলায় সংগঠনের কর্মীরা উদ্যোগ নেবেন।
ধর্মঘট সমর্থনের বিরোধী দলনেতার (WB DA Protest Strike)
শুক্রবারের ডিএ এর প্রতিবাদে ধর্মঘটকে সরাসরি সমর্থন করেছে বিজেপি, এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বিজেপি একাধিকবার অভিযোগ করেছে, গত ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সঠিকভাবে বেতন কমিশন বাস্তবায়ন করেনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বহু সরকারি কর্মী তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ পাননি বলেও দাবি করা হয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, দেশের অধিকাংশ রাজ্যে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন চালু হয়েছে এবং অষ্টম পে কমিশন চালুর প্রস্তুতিও চলছে, অথচ পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশনের কাঠামোই বহাল রয়েছে।
আরও পড়ুন-
DA Contempt Case in Supreme Court : বকেয়া ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে! আদালত অবমাননার পথে সরকারি কর্মীরা
Amit Shah on DA: ডিএ ও বেতন ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি চ্যালেঞ্জ! ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিলেন শাহ, ভিডিও পোস্ট শুভেন্দুর
পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী মে মাসে যদি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, তাহলে প্রথম ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের আর্থিক দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে। অতঃপর আগামীকালের এই ধর্মঘটকেও সমর্থন জানালেন রাজ্যের বিরোধী শিবির।
