Returning Officer Appointment West Bengal
Returning Officer Appointment West Bengal

Returning Officer Appointment : বিধানসভা ভোটের আগে কড়া কমিশন, ২৯৪ আসনে রিটার্নিং অফিসার নিয়োগ,প্রথমবার এসডিএম-রাও রিটার্নিং অফিসার

Bengal Liberty, ১৩ মার্চ : 

সুষ্ঠুভাবে ভোট করতে আরও কড়া নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার নিয়োগে অনেক বেশি গুরুত্ব কমিশনের (Returning Officer Appointment )। কমিশনের তৎপরতা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছে প্রশাসনিক মহল। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হল। এমনকি তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথম এসডিএম পদমর্যাদার আধিকারিকদের রিটার্নিং অফিসার পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই নিয়োগকে ঘিরে কমিশনের কড়া নজরদারি এবং সুষ্ঠু ভোট পরিচালনার প্রস্তুতির স্পষ্ট বার্তা মিলেছে প্রশাসনিক মহলে (Returning Officer Appointment)।

Returning Officer Appointment West Bengal
Returning Officer Appointment West Bengal

সুষ্ঠু ভোটের লক্ষ্যে ২৯৪ কেন্দ্রে রিটার্নিং অফিসার (Returning Officer Appointment)

নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে ২৯৪টি বিধানসভা আসনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন। সেই তালিকা অনুযায়ী, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (এসডিএম), জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক এবং জেলা পরিকল্পনা আধিকারিকদের মতো উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই এই নিয়োগ কার্যকর হয়েছে বলে সূত্রের খবর।

ভোট কেন্দ্রে ক্যামেরা দিয়ে টানা নজরদারি চলবে, রিটার্নিং অফিসারের অফিস থেকেই হবে নজরদারি এই। নজর রাখবেন মাইক্রো অবজারভাররা, এমনটাই খবর সূত্রের।

Returning Officer Appointment West Bengal
Returning Officer Appointment West Bengal

রিটার্নিং অফিসার নিয়োগে জোর কমিশনের (Returning Officer Appointment)

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বর্তমানে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ বিচারকদের তত্ত্বাবধানে চলছে। তার মধ্যেই রিটার্নিং অফিসার নিয়োগের সিদ্ধান্তকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে আগাম প্রস্তুতি ক্রমশ জোরদার করছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

West Bengal DA issue: খাদ্য ভবনের সামনে উত্তেজনা, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের তীব্র ঝাঁজে সমস্যায় রাজ্য সরকার!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury