Sukanta Majumdar Brigade Speech
Bengal Liberty, ১৪ মার্চ :
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ড থেকে শনিবার যেন শুরু হল বাংলার রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায় (Sukanta Majumdar Brigade Speech)। বিশাল জনসমাগমের মাঝে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির মেগা সমাবেশ। নরেন্দ্র মোদির উপস্থিতির আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণের সুর চড়ালেন বিজেপির হেভিওয়েট নেতারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর বক্তব্যে সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কৃষক সমস্যা, আইনশৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক পরিবর্তনের ডাক, সব মিলিয়ে তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট মমতা বিরোধী বার্তা এবং ‘পরিবর্তনের’ আহ্বান (Sukanta Majumdar Brigade Speech)।

ডবল ইঞ্জিন সরকারের ডাক! তৃণমূলকে সরানোর আহ্বান (Sukanta Majumdar Brigade Speech)
ব্রিগেডের মঞ্চ থেকে সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বিজেপিকে ডবল ইঞ্জিন সরকার বলে কটাক্ষ করেছে”। এবার তিনি ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে বলেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এখন একমাত্র প্রয়োজন ” এই ডবল ইঞ্জিন সরকার”। তাঁর দাবি, কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও রাজ্যে তৃণমূলের কারণে উন্নয়নের গতি বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি সরাসরি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনের আর মাত্র ৪০ দিন। এবার তৃণমূল নামক জঞ্জালকে সরিয়ে দিন।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, মানুষ আর প্রতিশ্রুতির গল্প শুনতে চায় না। সাধারণ মানুষই এবার সিদ্ধান্ত নেবে, “এবার মমতা যাবে, বিজেপি আসবে।”

কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে মমতাকে নিশানা (Sukanta Majumdar Brigade Speech)
বিজেপি সরকারের প্রকল্পের খতিয়ান তুলে ধরেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। কৃষকদের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের প্রায় ৪৫ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১৩ হাজার কোটিরও বেশি টাকা পাঠানো হয়েছে। এর পাশাপাশি কৃষি পরিকাঠামো তহবিলে ২৮০০ কোটি টাকা এবং মৎস্য সম্পদ যোজনায় ৪৫০ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। তারপরই রাজ্য সরকারের নেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে কি নেবা হয়েছে? তিনি কি এসব দেখতে পান না?”
পাশাপাশি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের আলু চাষিদের দুরবস্থার প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, বিজেপি সরকার এলে কৃষকদের জন্য ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করা হবে।

দুর্নীতি নিয়ে তীব্র কটাক্ষ (Sukanta Majumdar Brigade Speech)
তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নারী নির্যাতনের অভিযোগ তুলে কঠোর ভাষায় আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসলে, “যারা মহিলাদের উপর অত্যাচার করবে তাদের বাড়িতে বুলডোজার চলবে।”
এছাড়া আজ মোদির ব্রিগেড সভার আগেই কলকাতা জুড়ে গো ব্যাক পোস্টারকে কেন্দ্র করেও আক্রমণ শানান সুকান্ত। কলকাতা জুড়ে ‘গো ব্যাক মোদি’ পোস্টারের প্রসঙ্গ টেনে তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, “পোস্টার যতই লাগান, বাংলার মানুষের মনে লেখা আছে-গো ব্যাক মমতা।”
Narendra Modi: আজ সকল বাঙালির একটাই পথ – প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা।@bengalliberty @narendramodi @SuvenduWB @BJP4India @BJP4Bengal #bengalliberty #narendramodi #suvenduadhikari #BJP #brigadechalo #brigadeparadeground #westbengal #westbengalnews pic.twitter.com/9rxdRZ0UM7
— Bengal Liberty (@bengalliberty1) March 14, 2026
এরপর তৃণমূলের ‘লক্ষ্মীর পাঁচালী’ প্রচারের পাল্টা হিসেবে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে একটি রাজনৈতিক পাঁচালী পাঠ করেন সুকান্ত মজুমদার। সেই পাঁচালীর মাধ্যমে তিনি তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও বিতর্কের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন।
