WB Assembly Election 2026 Dates
Bengal Liberty Desk, ১৫ মার্চ, নয়া দিল্লি: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ, রবিবার বিকেলে নয়া দিল্লির ‘নির্বাচন সদন’ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি— এই পাঁচ অঞ্চলের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করল কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ‘আদর্শ আচরণবিধি’ (Model Code of Conduct) কার্যকর হয়ে গিয়েছে।
কবে কোথায় ভোট (WB Assembly Election 2026 Dates)?

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট-
পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে, সমগ্র উত্তরবঙ্গে ভোট হবে প্রথম দফায়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভোট হবে এদিন।
অসমে এক দফায় ভোট-
অসমে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট অসমে। গণনা হবে ৪ মে।
কেরলে এক দফায় নির্বাচন-
কেরলে ৯ এপ্রিল ভোট। কেরলেও এক দফাতেই হবে নির্বাচন। গণনা হবে ৪ মে।
পুদুচেরিতে এক দফায় ভোটগ্রহণ-
পুদুচেরিতে এক দফায় ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।
২৩ এপ্রিল ভোট তামিলনাড়ুতে
তামিলনাড়ুতে এক দফাতেই ভোট হবে। ২৩ এপ্রিল ভোট হবে সেখানে। গণনা হবে ৪ মে।
আট আসনে উপনির্বাচন-
গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট (WB Assembly Election 2026 Dates)-
আগামী ৭ মে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হতে চলেছে। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ৬৮টি আসন তপশিলি জাতি (SC) এবং ১৬টি আসন তপশিলি উপজাতির (ST) জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক সেরেছে।
বাংলার ভোটার ও ভোটগ্রহণ কেন্দ্রের তথ্য (WB Assembly Election 2026 Dates)-

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৬,৪৫,৬১,১৫২ জন। এর মধ্যে ৫,২৩,২২৯ জন হলেন প্রথমবার ভোট দেবেন এমন তরুণ ভোটার (১৮-১৯ বছর)।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৮০,৭১৯টি করা হয়েছে। প্রতিটি বুথে সর্বোচ্চ ১,২০০ জন ভোটার ভোট দিতে পারবেন।
ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড (EPIC) ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট-সহ মোট ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্র ব্যবহারের অনুমতি দিয়েছে কমিশন।
কড়াকড়ি ও বিশেষ সুবিধা (WB Assembly Election 2026 Dates)-
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার প্রত্যেকটি বুথে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা সহ বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও প্রবীণ ভোটারদের জন্য সুযোগ-সুবিধা (AMF) নিশ্চিত করা হয়েছে।
কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। ৮৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করা হবে।
আরও পড়ুন-
WB Vote Date Announcement: ঘণ্টা কয়েকের অপেক্ষা? মোদির ব্রিগেড সভার পরই বড় ঘোষণা! আজই কি প্রকাশ্যে আসবে বাংলার ভোট সূচি?
Amit Shah-Suvendu on Modi Brigade: ব্রিগেড থেকে তৃণমূলকে সরানোর ডাক! মোদির সভার পর আক্রমণে শুভেন্দু–অমিত শাহ
রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি (WB Assembly Election 2026 Dates)-
নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। প্রার্থীদের অপরাধমূলক রেকর্ড থাকলে তা সংবাদমাধ্যমে অন্তত তিনবার প্রকাশ করা বাধ্যতামূলক করেছে কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি (CCTV) নজরদারির ব্যবস্থাও থাকছে।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশন ‘cVIGIL’ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকেও নজরদারিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
