KMC
Bengal Liberty: কলকাতার দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় সাইন বোর্ড টাঙানোর জন্য চূড়ান্ত নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। গত ৩০ আগস্ট KMC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে― ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এই নির্দেশ মেনে চলতে হবে।

কি আছে এই নির্দেশিকায়? (KMC)
পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশিকাটি প্রকাশ করেছেন। যেখানে সাফ জানিয়েছেন, শহরের ব্যবসায়িক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সাইনবোর্ড, হোর্ডিং এবং সাইনেজে অবশ্যই বাংলা ব্যবহার করতে হবে। ভাষাগত অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
কলকাতা পুরসভার মেয়র উর্দু ভাষার পক্ষে সমর্থন জানিয়েছিলেন। তাঁর অধীনে থাকা এবার কলকাতা পুরসভা বাংলা ভাষা বাধ্যতামূলক করতে চাইছে! ভাষা আন্দোলনের নামে ভোট রাজনীতি শুরু তাহলে?
