PM Modi Message on Harichand Thakur
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী এবং সেই উপলক্ষে আয়োজিত মতুয়া ধর্মমেলা নিয়ে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার নিজের এক্স হ্যান্ডলে এক বিশেষ বার্তায় তিনি ধর্মমেলায় আগত অগণিত ভক্ত ও পুণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি হরিচাঁদ ঠাকুরের আদর্শকে পাথেয় করে নতুন সমাজ গড়ার ডাক দিয়েছেন।
মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই বিশেষ তিথিটি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। আমি তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশার আলো দিয়ে… https://t.co/KcOVKHhNlY
— Narendra Modi (@narendramodi) March 16, 2026
হরিচাঁদ ঠাকুরের চরণে শ্রদ্ধা (PM Modi Message on Harichand Thakur)-
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় হরিচাঁদ ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে বলেন, “এই বিশেষ তিথিটি হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশার আলো জোগাচ্ছে”। তিনি আরও উল্লেখ করেন যে, হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত সম্মান, সাম্য ও ভক্তির আন্দোলন আজও সমাজকে ন্যায়ের পথ ও সম্প্রীতির অনুপ্রেরণা জোগায়।
মতুয়া সংস্কৃতির গুরুত্ব (PM Modi Message on Harichand Thakur)

মতুয়াদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশের সামাজিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মতুয়া সংস্কৃতি গভীর আধ্যাত্মিক শক্তি এবং সাম্যের প্রতি অটুট অঙ্গীকারের প্রতীক। এটি ভারতের সামাজিক বুননকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করেছে।
সমষ্টিগত উন্নয়নের পথে চলার জন্য হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরকে অনুপ্রাণিত করে চলেছে বলে লিখেছেন প্রধানমন্ত্রী।
বিগত দশকের কাজের খতিয়ান (PM Modi Message on Harichand Thakur)
মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি এবং তাঁদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথাও এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “গত এক দশকে আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে কাজ করে চলেছে”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করা থেকে শুরু করে ঠাকুরনগরের পরিকাঠামো উন্নয়ন— প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের সক্রিয়তার কথা এই বার্তার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন (PM Modi Message on Harichand Thakur)-
এসআইআর আতঙ্কে আশ্বাসের বার্তা শুভেন্দুর! মতুয়া গড়ে স্পষ্ট করে বলেন—‘একটাও মতুয়ার নাম বাদ যেতে দেব না’ (Suvendu Adhikari)
মমতার নজরে ‘মতুয়া ভোটব্যাঙ্ক’ Suvendu Adhikari on CAA-NRC ? CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ শুভেন্দুর
ঠাকুরনগরে উৎসবের আমেজ (PM Modi Message on Harichand Thakur)
প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই মতুয়া মহাসঙ্ঘের প্রধান কেন্দ্র ঠাকুরনগরে খুশির হাওয়া। শ্রীধাম ঠাকুরনগরে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মতুয়া ভক্তের সমাগম হয়েছে। কামনা সাগরে পুণ্যস্নান সেরে ভক্তরা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আশীর্বাদ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই বার্তা বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মতুয়া সম্প্রদায়ের প্রতি কেন্দ্রের বিশেষ গুরুত্ব এবং আগামী দিনে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টারই প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
