EC Transfers 11 DM of WB
Bengal Liberty Desk, ১৮ মার্চ, কলকাতা: এক ধাক্কায় পাঁচ জায়গার ডিআইজি বদলের কিছু ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে আবারও রদবদল। এবার বদল করা হল এক ঝাঁক জেলাশাসককে। এ ছাড়াও, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কলকাতার উত্তরের ডিইও এবং কলকাতা পুরসভার ডিইও-কেও সরিয়ে দেওয়া হয়েছে। একের পর এক রদবদলের নোটিসে কার্যত হুলুস্থুল কাণ্ড প্রশাসনিক মহলে (EC Transfers 11 DM of WB)।
১১ জেলায় জেলাশাসক অপসারণ (EC Transfers 11 DM of WB)
নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এ বার একঝাঁক জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতার উত্তর অংশের নির্বাচনী আধিকারিক এবং কলকাতা পুরসভার ডিইও-কেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের মোট ১১টি জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করা হবে। এই তালিকায় রয়েছে- কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার।
কাদের দেওয়া হল দায়িত্ব (EC Transfers 11 DM of WB)?
কমিশনের তরফে দ্রুত নতুন নিয়োগও ঘোষণা করা হয়েছে। কোচবিহারে জিতেন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার এবং মালদহে রাজনবীর সিংহ কপূরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় অভিষেককুমার তিওয়ারি নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। পাহাড় ও ডুয়ার্স এলাকাতেও বদল আনা হয়েছে, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদল হল দুই ডিইও (EC Transfers 11 DM of WB)
এছাড়া, কলকাতার উত্তরে স্মিতা পাণ্ডেকে কলকাতা পুরসভার কমিশনার-কাম-ডিইও এবং রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের ডিইও করা হয়েছে। তার পাশাপাশি কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। আরও বলা হয়েছে, আগামীকাল, বিকেল ৩টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি যেসব আধিকারিকদের সরানো হয়েছে, তাদের নির্বাচন সংক্রান্ত কোনও পদে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না।
আরও পড়ুন-
EC Police Transfer Bengal: মমতার আপত্তি উড়িয়ে ফের কমিশনের রদবদল! শীর্ষ থেকে ডিআইজি, টানা রদবদলে কড়া বার্তা নির্বাচন কমিশনের
EC Transfers WB Police SP: কলকাতার ডিসি (সেন্ট্রাল)-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন! বদলি ১২ জেলার পুলিশ সুপার
উল্লেখ্য, ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি এবং একাধিক জেলার পুলিশ সুপারদেরও রাতারাতি বদলির নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের একের পর এক গুরুত্বপূর্ণ স্তরে এই বদলি রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে কোনও কিছুতেই থামতে নারাজ জ্ঞানেশ কুমার। ফের পাঁচ জায়গার ডিআইজি বদলের কয়েক মুহূর্ত পরেই ১১ জেলার জেলাশাসককে বদল করা হল।
