West Bengal election 2026
Bengal Liberty, ১৮ মার্চ :
বিধানসভা ভোটের মুখে ফের প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন (Election commission of India)। রাজ্যের পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে (Election commission of India) অন্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দুই সচিবের (Election commission of India)
কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের দুই দফতরের সচিব অন্তরা আচার্য ও পারভেজ আহমেদ সিদ্দিকি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট দফতর ২ টির কাজ সারা বছরই গুরুত্বপূর্ণভাবে চলতে থাকে, ফলে এই সময়ে সচিবদের সরিয়ে দিলে প্রশাসনিক কাজে প্রভাব পড়তে পারে। সূত্রের আরও খবর, ওই চিঠিতেই বিকল্প হিসেবে চার জন আধিকারিকের নাম প্রস্তাব করেছেন তাঁরা। তাঁদের অনুরোধ, ওই আধিকারিকদের মধ্যে কাউকে ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হোক এবং তাঁদের বর্তমান দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হোক।

স্বরাষ্ট্রসচিব থেকে পর্যবেক্ষক, একের পর এক বদলি (Election commission of India)
উল্লেখ্য, রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও অন্য রাজ্যে ভোট পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গেছে তাঁকে সূত্রের খবর, তাঁকে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই রাতারাতি তাঁকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে।
👉 https://t.co/wEdId219EX
Dilip Ghosh: নির্বাচন কমিশনের দ্বারস্থ Trinamool Congress | Election 2026 | Bengal Liberty#DilipGhosh #bjpwestbengal #TMCWestBengal #tmcvsbjp #BengalLiberty pic.twitter.com/X4XLH0j8V5— Bengal Liberty (@bengalliberty1) March 18, 2026
একইসঙ্গে মুখ্যসচিব পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে সেই পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ করা হয়েছে। ভোটের আগে প্রশাসনের শীর্ষস্তরে এই ধারাবাহিক বদলিকে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও নির্বিঘ্ন রাখতে কমিশনের কড়া পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
