election security alert
Bengal Liberty, কলকাতা ১৯ মার্চ ২০২৬ :
নির্বাচনের আগেই তালিকা প্রকাশ, তার মধ্যেই আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল(election security alert)। বৈঠকে উপস্থিত থাকবেন তাবড় তাবড় প্রশাসনিক কর্তা—মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও সিপি-সহ শীর্ষ আধিকারিকরা। সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত এই বৈঠক হবে
সূত্রের খবর, আসন্ন তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, কলকাতা পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরা এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা।

কড়া নিরাপত্তা হাইকোর্টে :
তালিকা প্রকাশের আগেই গণ্ডগোলের আশঙ্কা। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের নাম রয়েছে। এই বিশাল সংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে আরও কয়েক লক্ষ নাম, যা শুক্রবার যুক্ত হবে।
প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তির কাজ হয়েছে এবং তার মধ্যেও প্রায় ৮ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের স্পষ্ট দাবি—“সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকাই আমরা মানুষের সামনে তুলে ধরব। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে বিশ্বাস রাখি।”
লাগাতার বিচারপতিরা সঠিক তালিকা তুলে ধরার জন্য মানুষের স্বার্থে কাজ করছেন। কোর্ট চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা :
সকালের আধঘন্টার বৈঠকেই প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা – ” নিরাপত্তা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। যেসব জুডিশিয়াল অফিসার কাজ করছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এর পাশাপাশি নির্বাচনের তারিখ প্রকাশের পর আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, সেটিও মাথায় রেখে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি হিসেবে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। এখন দেখার, বৈঠকের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়।
