ED
Bengal Liberty: সক্কাল সক্কাল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা! জানা গিয়েছে, মোট ২২ টি জায়গায় অভিযান করেছে ইডি(ED)।

ইডির এই অভিযোনের কারণ কী(enforcement directorate)
সূত্রের খবর, বালি পাচার মামলার তদন্তের লক্ষ্যে মূলত এই অভিযান। সেই কারণেই আজ কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নজর রয়েছে একাধিক বালিখাদানের মালিক। ইডির আধিকারিকদের আনুমান, বালি পাচারের বড় অংশের টাকা বিমায় লগ্নী হয়েছে।
গোপীবল্লভপুর ছাড়াও ইডির এই অভিযানের তালিকায় রয়েছে বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর, কল্যাণী-সহ একাধিক জায়গা।
গোপীবল্লভপুর -১ ব্লকের নয়াবসানে শেখ জাহিরুলের নামের এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। স্থানীয় সূত্রে খবর, গোটা এলাকা জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ছয়লাপ দেখা গিয়েছে। জাহিরুল বালি ব্যবসায়ীর সঙ্গে জড়িত ও তাঁর বেশ কয়েকটি খাদান রয়েছে বলেই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
